ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে রেলওয়ে ইলেকট্রিশিয়ান কামরুজ্জামান এর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২১ ডিসেম্বর, ২০২২,  10:44 PM

news image

বিএনএ, ঢাকা: রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্রাণ গেলো কামরুজ্জামান খোকন (৩৮) নামে এক ব্যক্তি। কামরুজ্জামান লালমনিরহাটে রেলওয়ের ইলেকট্রিশিয়ান ছিলেন বলে জানা গেছে।

বুধবার (২১ডিসেম্বর) ভোর ৬টার দিকে বিমানবন্দর স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, বুধবার ভোরে রংপুর থেকে ছেড়ে আসা ‘রংপুর এক্সপ্রেস’ নামে একটি ট্রেনে করে ঢাকা আসেন খোকন। বিমানবন্দর স্টেশনে নামার পর আবার কমলাপুর যাওয়ার জন্য চলন্ত অবস্থায় ওই ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যায় তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় তার।ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ রেলওয়ে কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির