ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব রেলওয়ের এডিপি বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রী শেখ রবিউল আলমের ফুটপাত দখলের চেষ্টা চললে আরও অভিযান হবে: ডিএনসিসি প্রশাসক কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর মিরপুরে উচ্ছেদ অভিযানে ভাঙচুর-আগুন: চার মামলায় আসামি ২ হাজার

চলতি সপ্তাহেই লেস্টার সিটি ছাড়ছেন হামজা

#

স্পোর্টস ডেস্ক

২৭ জানুয়ারি, ২০২৫,  12:34 PM

news image

 দলবদলের বাজারে ফ্যাব্রিজিও রোমানো নামটা সম্ভবত সবচেয়ে বেশি বিশ্বস্ত। স্কাই ইতালিয়ার এই সাংবাদিকের নজর এড়িয়ে ফুটবলে দলবদল ঘটছে, এমন ঘটনা অন্তত সাম্প্রতিক বছরগুলোতে হয়নি। সেই রোমানোই এবারে খবর পাঠালেন বাংলাদেশি দর্শকদের। ইংলিশ প্রিমিয়ার লিগে লাল-সবুজের প্রতিনিধি হামজা চৌধুরীর দলবদল প্রাথমিকভাবে হয়ে গেছে বলে জানালেন এই ইতালিয়ান সাংবাদিক। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক টুইট করে রোমানো জানালেন, চ্যাম্পিয়শিপের দল শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে মৌখিকভাবে চুক্তি সম্পন্ন করেই ফেলেছে দুই পক্ষ। লেস্টার সিটির কোচ র‍্যুড ভ্যান নিস্টেলরয় নিজেই জানিয়েছেন, চলতি সপ্তাহেই চুক্তি সম্পন্ন করে ফেলতে পারেন তারা। সেক্ষেত্রে আগামী জুন পর্যন্ত দ্য ব্লেডসদের জার্সিতে দেখা যাবে হামজাকে। 

বেশ কিছুদিন ধরেই শেফিল্ড ইউনাইটেডের নজরে ছিলেন হামজা চৌধুরী। এই চুক্তির জন্য বেশ মুখিয়েই ছিল গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমনের শিকার হওয়া দলটা। চুক্তি অনুযায়ী, চলতি মৌসুমের শেষ পর্যন্ত শেফিল্ডে ধারে খেলতে যাবেন হামজা। আর বেতনাদি পরিশোধ করবে শেফিল্ডই। রোমানোর সেই টুইট অনুযায়ী, আগামী এক সপ্তাহের মাঝে চূড়ান্ত হবে দলবদল। 

ইংলিশ ফুটবলের কাঠামো অনুযায়ী, প্রথম বিভাগ চ্যাম্পিয়নশিপের ৩য় থেকে ৬ষ্ঠ স্থানে থাকা চারদল অংশ নেয় প্রিমিয়ার লিগ কোয়ালিফিকেশনে। আর শীর্ষ দুই দল সরাসরি চলে যাবে প্রিমিয়ার লিগে। শেফিল্ড আপাতত আছে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে। আর এই লিগে শীর্ষে আছে লিডস ইউনাইটেড। 

অবশ্য প্রিমিয়ার লিগে লেস্টার সিটিও যে খুব সুবিধাজনক অবস্থায় আছে এমনটা বলা চলে না। ২৩ ম্যাচ শেষে অবনমন অঞ্চল থেকে মাত্র একধাপ ওপরে তারা। ১৭ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে আছে দ্য ফক্সেসরা। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির