ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের উপকূলবর্তী এলাকায় মোখা মোকাবেলায় জনতার পাশে যুবলীগ

#

নিজস্ব প্রতিবেদক

১৫ মে, ২০২৩,  12:32 PM

news image

ঘূর্ণিঝড় মোখা সতর্কতায় উপকূলীয় এলাকাবাসীর পাশে শুকনো খাবার, পানি ও প্রয়োজনীয় পণ্যসামগ্রী নিয়ে সচেতনতামূলক অবস্থান নিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মনোয়ার-উল আলম চৌধুরী নোবেল। 

 ঘূর্ণিঝড় মোখা সতর্কতায় নগর যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দদের সাথে নিয়ে উপকূলবর্তী এলাকাবাসীর পাশে ছুটে যান চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ নেতা মনোয়ার-উল আলম চৌধুরী নোবেল।  

শনিবার (১৩ মে) সন্ধ্যা থেকে রাত অবধি নগরীর  বেড়িবাঁধ সংলগ্ন জেলে পাড়া, কাট্টলী পশ্চিম পাড়া, জাকের আলী সড়ক সংলগ্ন বেড়িবাঁধ এলাকার অধিবাসীদেরকে ঘূর্ণিঝড় মোখা’র সম্ভাব্য বিপদ সম্পর্কে মাইকে অবহিত করেন এবং তাদেরকে নিরাপদ আশ্রয়ে থাকার আহবান জানান।

মাইকিং করা কালীন সময়ে উপকূলবর্তী এলাকাবাসীর উদ্দেশ্যে যুবলীগ নেতা নোবেল বলেন, ❝ঘূর্ণিঝড় মোখা আরও ঘনীভূত হয়ে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে। যেকোন সময় বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মোখা। তাই জানমালের ক্ষয়ক্ষতি কমাতে উপকূলীয় এলাকার বিশেষ করে সাগরপাড়ে অবস্থিত জেলে পাড়ার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার আহবান জানান তিনি। তিনি বলেন ১৯৯১ এর প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের সময়ও এলাকাবাসী অবহেলা করে নিজ নিজ বাসায় অবস্থান করেছেন। ফলত অকালে প্রাণ হারাতে হয়েছিলো অনেক নারী-পুরুষ এবং শিশুদের। তাই জীবন বাঁচাতে অবশ্যই প্রশাসন কর্তৃক নির্ধারিত আশ্রয়কেন্দ্রে ছুটে যাওয়ার কোন বিকল্প নেই।❞  এসময় ঘরের আসবাবপত্র শক্ত দড়ি দিয়ে বেঁধে রেখে গৃহপালিত গবাদি পশুদেরকেও নিরাপদ আশ্রয়ে রাখার বিনীত অনুরোধ জানান তিনি।এছাড়াও যুবলীগের পক্ষ থেকে ঘূর্ণিঝড় মোখা সতর্কতায় আপদকালীন সময়ের জন্য শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ঔষধপত্র উপকূলীয় এলাকাবাসীর কাছে পৌঁছে দেন নোবেল। 

এছাড়া মোবাইল এবং জরুরি ইলেকট্রনিক যন্ত্রপাতিও চার্জ দিয়ে রাখার আহবান জানান।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সৈয়দ সাইফুদ্দীন সাইফুল,চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সদস্য সাইফুর রহমান রাজু, ১০নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আবু তৈয়ব, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা আরিফ মুহাম্মদ হারুনী, পাহাড়তলী থানা যুবলীগ নেতা এনামুল হক আজিম, আকবরশাহ্ থানা সেচ্ছাসেবক লীগ নেতা তারেক সিদ্দিকী, আজাদ, ৯নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ মামুন, ১০নং ওয়ার্ড যুবলীগ নেতা মামুন, তৌহিদ, সাথী আকবরশাহ্ থানা যুবলীগ নেতা গোলাম রাব্বানী রাফি, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নাট্য বিষয়ক সম্পাদক ফয়সাল বিন নিজাম, ডবলমুরিং থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম আরদীন, পাহাড়তলী থানা ছাত্রলীগের সাংগঠনিক-সম্পাদক সিফাত হাবীব রবি সহ প্রমুখ।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির