ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: ত্রাণমন্ত্রী রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার

গুরুত্বপূর্ণ চার মিশনে দূত পরিবর্তনের আভাস

#

নিজস্ব প্রতিবেদক

১২ এপ্রিল, ২০২২,  11:27 AM

news image

বিদেশে বাংলাদেশের গুরুত্বপূর্ণ চারটি মিশনে দূতের পরিবর্তন আনছে সরকার। মিশন চারটি হলো- ওয়াশিংটন, নয়াদিল্লি, জেনেভা ও ক্যানবেরা। আগামী কয়েক মাসের মধ্যেই এসব মিশনে নতুন দূত নিয়োগের সিদ্ধান্ত কার্যকর হবে। কূটনৈতিক একটি সূত্রে এসব তথ্য জানা গেছে। 

সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বর্তমান রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলামকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। তার জায়গায় নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরানকে দায়িত্ব দেয়া হবে।  

জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমানকে নয়াদিল্লিতে হাইকমিশনার হিসেবে পাঠানো হবে। আর তার স্থলাভিষিক্ত হবেন অস্ট্রেলিয়ার ক্যানবেরার বর্তমান হাইকমিশনার সুফিউর রহমান। অর্থাৎ তিনি জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হবেন।

২০২০ সালের সেপ্টেম্বরে বিমসটেকের মহাসচিবের দায়িত্বে থাকা শহীদুল ইসলামকে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয় সরকার। মূলত, পেশাদার এ কূটনীতিককে দুবছরের চুক্তিতে ওয়াশিংটনের দায়িত্ব দেওয়া হয়। চলতি বছরের শেষে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মেয়াদ শেষ হবার আগেই তাকে দেশে ফিরতে হচ্ছে।

ধারণা করা হচ্ছে, র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে ওয়াশিংটনের সঙ্গে ঢাকার সম্পর্কে টানাপড়েন ইস্যুকে কেন্দ্র করে তাকে ঢাকায় ফেরানো হচ্ছে।

অন্যদিকে, চলতি বছরের ফেব্রুয়ারির সমাপনীতে নয়াদিল্লির হাইকমিশনার মোহাম্মদ ইমরানের চুক্তির মেয়াদ বাড়ানো হয়। চুক্তির মেয়াদ বাড়ানোর দুই মাসের মাথায় পরিবর্তনের কারণ হিসেবে কূটনৈতিক সূত্র বলছে, র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ককে আরো গভীর করতে পেশাদার কূটনীতিক মোহাম্মদ ইমরানকে সেখানে পাঠানো হচ্ছে।

পেশাদার কূটনীতিক মোহাম্মদ ইমরান ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে হাইকমিশনার হিসেবে দুই বছরের জন্য যোগ দেন। তিনি এর আগে সংযুক্ত আরব আমিরাত ও উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির