ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

গাবতলীতে বেড়েছে যাত্রীর চাপ, নির্ধারিত সময়ে টার্মিনাল ছাড়ছে বাস

#

নিজস্ব প্রতিবেদক

২৮ মার্চ, ২০২৫,  12:19 PM

news image

সকাল থেকেই গাবতলী বাস টার্মিনালে যাত্রীর চাপ বেড়েছে। দূরপাল্লার ভালো বাসের আগাম টিকিটে নিজ নিজ গন্তব্যে বাড়ি ফিরছেন যাত্রীরা। অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদযাত্রা অনেকটাই স্বস্তি হবে বলে মনে করছেন নাড়ির টানে বাড়ি ফেরা যাত্রীরা।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর গাবতলী বাস টার্মিনালে সকাল থেকেই যাত্রীর কিছুটা চাপ রয়েছে। আগে থেকে টিকিট বুক করে আসা যাত্রী অনেক বেশি।  তবে নন ব্রান্ডের বাসগুলোর যাত্রীরা এসেই টিকিট কেটে গন্তব্যে ছেড়ে যাচ্ছে। নিয়মিত যাত্রীদের জন্য নির্ধারিত বাস গুলো সঠিক সময়ে টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছেন।

টার্মিনালের টিকিট বিক্রেতারা জানান, এবারের ছুটি বেশি, তাই যাত্রী ও পাওয়া যাচ্ছে ভালো। প্রতিটি গাড়ি পরিপূর্ণভাবে যাচ্ছে। ভাড়াও আগের মতোই রয়েছে। যাত্রী বেশি হওয়া গাড়িগুলো নির্দিষ্ট সময় ছেড়ে যেতে পারছে। বিভিন্ন ব্র্যান্ডের নামিদামি গাড়িগুলো গত ১৪ তারিখ থেকে একটি অগ্রিম টিকিট বিক্রি করেছে। অনেকে অগ্রিম টিকিট কিনেছে। অগ্রিম টিকিট বিক্রির কারণেই এখানে যাত্রী আসলেই বাস ছেড়ে দেওয়া হচ্ছে।

দিনাজপুর যাবেন আমজাদ হোসেন ও পরিবার। অনলাইনে টিকিট কেটে এসেছেন তিনি। টার্মিনালের আসার দশ মিনিটের মধ্যেই বাসে উঠতে পেরে খুব আনন্দিত। তিনি জানান, প্রতিবছরই ঈদ যাত্রা অনেক ভোগান্তি পোহাতে হয়। আবার ব্যতিক্রম হচ্ছে। অনলাইনে টিকিট কাটার কারণে অতিরিক্ত ভাড়াও দিতে হচ্ছে না। নির্ধারিত সময়ে এস আর ট্রাভেলস বাস ছাড়ছেন।

ঝিনাইদহ লাইন (জে লাইন) টিকিট কাউন্টারের টিকিট বিক্রেতা জানান, আমাদের বাসগুলো রেডি আছে। যাত্রী আসলেই নির্ধারিত সময় আমরা ছেড়ে দিচ্ছি। এখন আর যাত্রীকে বাসের জন্য অপেক্ষা করতে হয় না, আমরা যাত্রীর জন্য অপেক্ষা করছি।

সোহাগ পরিবহনের টিকিট বিক্রেতা রাব্বি বলেন, আমরা নির্ধারিত সময় বাস ছাড়ার চেষ্টা করছি।সড়কে যানজট থাকলে ২০ মিনিট থেকে ৩০ মিনিট দেরি হচ্ছে। তবে টার্মিনালে আসলেই বাস ছাড়া হচ্ছে।

ঈদকে কেন্দ্র করে গাবতলী আন্ত:জেলা বাস টার্মিনালের জন্য ৪০ আসন বিশিষ্ট বাসের ভাড়া নির্ধারণ করেছে বিআরটিএ। সেখানে দেখা যায়,  গাবতলী থেকে বরিশাল ৭১২ টাকা, গাবতলী থেকে পটুয়াখালী ৮১৯ টাকা, গাবতলী থেকে যশোর ৬৭৯ টাকা, গাবতলী থেকে বাগেরহাট ৮৯৩ টাকা, গাবতলী থেকে কালীগঞ্জ ৯৯৩ টাকা, গাবতলী থেকে সাতক্ষীরা ৯২০টাকা, গাবতলী থেকে বেনাপোল ৭৩০ টাকা, গাবতলী থেকে কুষ্টিয়া ৬৭৬ টাকা ও গাবতলী থেকে মেহেরপুর ৭২৮ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির