ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

খিলক্ষেতে বেপরোয়া প্রাইভেটকার কেড়ে নিল নারী-শিশুসহ তিন প্রাণ

#

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর, ২০২৩,  9:31 AM

news image

রাজধানীর খিলক্ষেত ফুটওভার ব্রিজের নিচে প্রাইভেটকারের ধাক্কায় নারী-শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় সুমন মিয়া নামে একজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ইয়াসিন নামে আট বছরের এক শিশু নিহত হয়। আহত অবস্থায় আমরিনা হক (২৭) নামে এক নারী ও উজ্জ্বল পান্ডেকে (২৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ বলেন, রাত ৯টার দিকে বিমানবন্দরের দিক থেকে আসা একটি বেপরোয়া প্রাডো জিপ গাড়ি ( ঢাকা মেট্রো-১৫-২৫৯১) ফুটওভার ব্রিজের নিচের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা দিয়ে পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের ওপর উঠে পড়ে। এতে ঘটনাস্থলেই আট বছরের শিশু ইয়াসিন মারা যায়।

এ ঘটনায় শিশু ইয়াসিনের বাবা সুমন মিয়া, উজ্জ্বল পান্ডে ও আমরিনা হক গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে উজ্জ্বল পান্ডে ও আমরিনা হকের মৃত্যু হয়।এসআই মোশারফ বলেন, এ ঘটনায় ঘাতক চালককে আটক করা সম্ভব হয়নি। জানা যায়, শিশু ইয়াসিনকে নিয়ে তার বাবা সুমন মিয়া নিকুঞ্জ এসেছিলেন। সে একটি মাদ্রাসায় পড়ত। ইয়াসিনের দাদা খিলক্ষেত এলাকায় চাকরি করেন। সুমন মিয়া ছেলে ইয়াসিনকে নিয়ে তার বাবার সঙ্গে দেখা করতে এসেছিলেন। ফেরার পথে এ ঘটনা ঘটে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির