ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব রেলওয়ের এডিপি বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রী শেখ রবিউল আলমের ফুটপাত দখলের চেষ্টা চললে আরও অভিযান হবে: ডিএনসিসি প্রশাসক কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর মিরপুরে উচ্ছেদ অভিযানে ভাঙচুর-আগুন: চার মামলায় আসামি ২ হাজার বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ

খালেদা জিয়া অসুস্থ : ডা. জাহিদ

#

নিজস্ব প্রতিবেদক

০৭ এপ্রিল, ২০২২,  2:17 PM

news image

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। দলীয় প্রধানের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। গতকাল বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গুলশানের বাসায় আনার পর এসব কথা বলেন তিনি। 

ডা. জাহিদ বলেন, ‌যে মানুষটি আলিয়া মাদ্রাসায় হেঁটে হেঁটে গেছেন, সেই মানুষটি ২০২০ সালের ২৫ মার্চ থেকে হুইলচেয়ার বাউন্ড হয়েছেন। একজন হাঁটা মানুষ যদি হুইলচেয়ারে চলেন, তিনি কি ভালো আছেন? যে মানুষটি এভারকেয়ার হসপিটালে তিন ধাপে প্রায় ছয় মাস ভর্তি থেকেছেন, তাকে নিয়ে অনেকে অনেক কথা বলেন। বাস্তবতা হচ্ছে, উনি (খালেদা জিয়া) অসুস্থ। উনার পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন উনি যাতে সুস্থ হয়ে ওঠেন। উনি নিজেও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ডা. জাহিদ বলেন, মানুষের অসুস্থতা নিয়ে যারা ব্যঙ্গ করেন, যারা কথা বলেন, তাদের বুঝ দেয়ার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন। আমাদের পক্ষে এটা সম্ভব নয়। উনি অসুস্থ যদি না-ই হতেন, আজকেই বা উনার মেডিকেল চেকআপের কী প্রয়োজন ছিল? মেডিকেল বোর্ড উনার এমন কী জিনিস উপলব্ধি করলেন যে, খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন? সেজন্য কিন্তু উনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরীক্ষার রিপোর্টগুলো পেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। মেডিকেল বোর্ডের সুপারিশে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেন ডা. জাহিদ। 

হাসপাতালে খালেদা জিয়ার রেডিওলজিক্যাল টেস্ট, ইমেজিং, ব্লাড ও ইউরিন টেস্ট, লিভার ও কিডনি ফাংশন টেস্ট, হার্টের টেস্টসহ বিভিন্ন নিরীক্ষা শেষে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার পর বাসায় ফেরেন।

গুলশানের বাসার সামনে সংবাদ উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, মহানগর সদস্য সচিব আমিনুল হক, যুবদলের সুলতান সালাহউদ্দিন টুকু, এসএম জাহাঙ্গীর, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন প্রমুখ।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির