ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

খাগড়াছড়ির মানিকছড়িতে যুবকের লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জুন, ২০২৩,  12:57 PM

news image

মানিকছড়ির যোগ্যাছোলা ইউনিয়নের আছাদতলী সংলগ্ন রৌশনআলী পাড়া থেকে মনির হোসেন (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

উপজেলার যোগ্যাছোলার রৌশন আলী পাড়া থেকে শুক্রবার (২ জুন ২০২৩) রাতে খবর পু্লশি নিহতের লাশ উদ্ধার করে। মো. মনির হোসেন স্ত্রীর সাথে অভিমান করে বিষপান করে জঙ্গলে গিয়ে আত্মহত্যা করেছে বলে স্থানীয় সূত্র জানায়।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (২ জুন ২০২৩) জুম্মার আগে স্ত্রী ও ১২ বছর বয়সী পুত্র সন্তানের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বিষের বোতল নিয়ে বেরিয়ে যায় মো. মনির হোসেন। পরে অনেক খোঁজা খুজির পর রাত সাড়ে ১০টার পর জঙ্গলে লাশের সন্ধান পায় স্বজনরা।পরে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত মনির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের রৌশনআলী পাড়ার বাসিন্দা ছিদ্দিকুর রহমানের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী (মুদি দোকানদার) বলে জানা যায়। মানিকছড়ি থানা পুলিশ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।


logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির