ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

খাগড়াছড়ির দীঘিনালায় বাবার হাতে ছেলে খুন

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জুন, ২০২৩,  10:08 AM

news image

খাগড়াছড়ির দীঘিনালায় বাবার হাতে ছেলে খুনের ঘটনা ঘটেছে। নিহত ছেলের নাম শাহিন আলম(১৪)। তার পিতার নাম মো. হানিফ। ঘটনার পর থেকেই পিতা মো. হানিফ পলাতক রয়েছে। গত ২০ মে ছেলেকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পিতা। পরে চিকিৎসাধীন (৩ জুন) শনিবার মারা যায়।

জানা যায়, গত ২০ মে শনিবার রাত ৮টার দিকে উপজেলার নকশীপল্লী রেস্টুরেন্ট পাশে পিতা ছেলেকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে ছেলে শাহিনের পেটে মারাত্মক যখম হয়। পরে আহত শাহিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সব নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজে ১০ দিন চিকিৎসার পর বাড়ি আনা হলে শনিবার (৩ জুন) মারা যায়।

এ ব্যাপারে দীঘিনালা থানার এসআই প্রেমানন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে পাঠিয়েছেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির