ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা গণসংহতির

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জানুয়ারি, ২০২৫,  11:35 AM

news image

পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ সংবলিত গ্রাফিতি রাখা ও না রাখা নিয়ে দুপক্ষের বিক্ষোভ কর্মসূচিতে মারামারির ঘটনায় সাংবাদিকসহ ছাত্র-জনতার ৮ জন আহতের ঘটনার নিন্দা জানিয়েছে গণসংহতি আন্দোলন। 

বুধবার (১৬ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান।

পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ যুক্ত করার সঙ্গে জড়িতদের শাস্তিসহ পাঁচ দফা দাবিতে বুধবার সকালে মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবন ঘেরাও করে ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’ নামের একটি সংগঠন। 

অন্যদিকে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ব্যানারে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একদল শিক্ষার্থী পাঠ্যবইয়ে গ্রাফিতিটি পুনর্বহালের দাবিতে এনসিটিবির সামনে কর্মসূচি পালন করতে যান। এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতি ও হামলার ঘটনা ঘটে। 

গণসংহতি আন্দোলনের বিবৃতিতে বলা হয়, নতুন রাজনৈতিক বন্দোবস্তে সব জাতিসত্তা, ধর্ম, বর্ণ, শ্রেণি ও লিঙ্গনির্বিশেষে সবার অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে। জাতীয় নির্বাচনের আগেই রাজনৈতিক দল ও গণ-অভ্যুত্থানের অন্যান্য শক্তিগুলোর সমন্বয়ে ন্যূনতম জাতীয় ঐকমত্যের জায়গাগুলো চিহ্নিত করতে হবে।

বিবৃতিতে বলা হয়, সংস্কারগুলোকে স্থায়ী আইনগত ও সাংবিধানিক ভিত্তি দেওয়ার জন্য আগামী নির্বাচন হতে হবে সংবিধান সভার নির্বাচন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির