ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: ত্রাণমন্ত্রী রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৬

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ এপ্রিল, ২০২২,  11:18 AM

news image

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের রাজধানী স্যাক্রামেন্টোতে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে ৬ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। স্থানীয় সময় রোববার (৩ এপ্রিল) রোববার সকালে এ ঘটনা ঘটেছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

সাক্রামেন্টো পুলিশ প্রধান ক্যাথি লেস্টার সাংবাদিকদের বলেন, পুলিশ এখনো বন্দুকধারীকে খুঁজছে এবং কেউ হেফাজতে ছিলো না। আমরা সন্দেহভাজনদের শনাক্তে এবং এই সমস্যা সমাধানে জনসাধারণের সহায়তা চাইছি।

তিনি বলেন, গোল্ডেন ১ সেন্টারের কাছে প্রায় রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। এটি এমন একটি স্থান যেখানে স্যাক্রামেন্টো কিংস বাস্কেটবল দল অনুশীলন করে এবং কনসার্ট করে।

পুলিশ জানিয়েছে, তদন্তের সময় বেশ কয়েকটি ব্লক বন্ধ করে দেওয়া হয়। তবে, নিহতদের বয়স বা পরিচয় নিয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

মেয়র ড্যারেল স্টেইনবার্গ টুইটা করেন, নিহত ও আহতের সংখ্যা বোঝা কঠিন। আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সময় কী ঘটেছে সে তা নিয়ে বিস্তারিত তথ্যের অপেক্ষায় আছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির