ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

ক্যাভার্ড ভ্যানের পর গাজীপুরে এবার বাসে আগুন

#

নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর, ২০২৩,  12:10 PM

news image

গাজীপুর মহানগরের কাশিমপুর থানা এলাকায় ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) পৌনে ৯টার দিকে গাজীপুর মহানগরের কাশিমপুর থানার জিরানি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্বৃত্তরা আগুন দেয়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন জিরানি এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে পালমাল ফ্যাক্টরির সামনে ইতিহাস পরিবহনের একটি বাসে কয়েকজন দুষ্কৃতকারী আগুন দিয়ে পালিয়ে যায়।

আশুলিয়া ইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, জিরানি এলাকায় বাসে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা দিয়েছিল। স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলায় ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে না গিয়ে ফিরে এসেছে।

কাশিমপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যাত্রীবেশে বাসে উঠে দুষ্কৃতকারীরা আগুন দিয়ে পালিয়ে গেছে। ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ঝাজর এলাকায় ঢাকা বাইপাস মহাসড়কে দুটি কাভার্ডভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির