ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

কোনাবাড়ীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ২২ প্লাটুন বিজিবি মোতায়েন

#

নিজস্ব প্রতিবেদক

০৮ নভেম্বর, ২০২৩,  12:58 PM

news image

বেতন বৃদ্ধির পরেও গাজীপুর মহানগরীর  কোনাবাড়ী ও জরুনসহ বিভিন্ন এলাকায় বুধবার (৮ নভেম্বর) সকাল থেকে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে পুলিশ ও শ্রমিকের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ২২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। 
 
পুলিশ, শ্রমিক ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে আসছিল। গত ৭ নভেম্বর পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়। কিন্তু এতে সন্তুষ্ট না শ্রমিকরা। ফলে বুধবার সকাল থেকে গাজীপুরের কোনাবাড়ী, জরুন ও বাইমাইলসহ বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা বিভিন্ন সড়ক অবরোধ করে কাঠ ও টায়ারে আগুন ধরিয়ে দেয়। এছাড়া বিভিন্ন যানবাহন ভাংচুরের চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেট নিক্ষেপ করে। এদিকে শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছে। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে। আহত শ্রমিকদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 
 
কোনাবাড়ি পপুলার হাসপাতাল,শরিফ মেডিকেল   ও কোনাবাড়ি ক্লিনিকে গিয়ে দেখা যায় একাধিক শ্রমিক আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছে। এরমধ্যে জালাল উদ্দিন, মানিক, সাগর হোসেন, আলামিন নামে শ্রমিকদের নাম পাওয়া গেছে। 
 
কোনাবাড়ি ক্লিনিকের ইমারজেন্সি ডাক্তার অনিক বলেন, বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছে। তবে গুরুতর আহত এক নারীর অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকো গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 
 
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি জোনের সহকারী কমিশনার আসাদুজ্জামান বলেন, সকালে কারকানা শ্রমিকদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 
 

বিজিবির লে: কর্ণেল রফিকুল ইসলাম বলেন, কয়েকটি স্থানে সকালে সমস্যা হয়েছে। রির্জাবসহ গাজীপুরে ২২ প্লাটুন বিজিবি কাজ করছে। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির