ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

কেসিসি নির্বাচনে অংশ নেয়ায় খুলনা বিএনপির ৯ নেতাকে আজীবন বহিস্কার

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জুন, ২০২৩,  10:09 AM

news image

দলীয় সিদ্ধান্ত অমান্য করে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে অংশগ্রহণ করায় আট নেতাকে আজীবন বহিস্কার করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাদেরকে বহিস্কার করা হয়। শনিবার স্ব-স্ব নেতাদের নামে বহিস্কারের চিঠি পাঠানো হয়েছে। 
যাদেরকে বহিস্কার করা হয়েছে তারা হলেন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ সাজ্জাদ হোসেন তোতন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশফাকুর রহমান কাকন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মো. মাহবুব কায়সার, ৩০ নম্বর ওয়ার্ডে বিএনপি কর্মী ও সাবেক কাউন্সিলর মুহা. আমান উল্লাহ আমান, সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডে মহানগর বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মাজেদা খাতুন, ৯ নম্বর ওয়ার্ডের কাজী ফজলুল কবির টিটো ও ১৪ নম্বর ওয়ার্ডে মুশফিকুস সালেহীন পাইলট, মহানগর তাঁতী দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার মাতুব্বর, সাবেক ছাত্রদল নেতা ইমরান হোসেন। 
চিঠিতে উল্লেখ করা হয়, বিএনপি এ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। অথচ আপনি দলের একজন সদস্য হয়ে ব্যক্তি স্বার্থ চিন্তা করে এ সিদ্ধান্তকে উপেক্ষা করেছেন। ১ জুন আপনাদের কারন দর্শানো নোটিশ প্রদান করা হলেও নির্দিষ্ট সময় অতিবাহিত হলেও নোটিশের জবাব দেননি-যা গুরুতর অসাদাচারন। প্রার্থীতা প্রত্যাহার না করে গত ১৫ বছর ধরে চলমান গণতান্তিক অত্যাচারী শাসকগোষ্ঠি দ্বারা যারা গুম-খুন ও পৈশাচিক নিপিড়নের শিকার হয়েছেন তাদের পরিবারসহ দেশের গণতন্ত্রকামী বিপুল জনগোষ্ঠির আকাঙ্খার প্রতি আপনি বিশ্বাসঘাতকতা করেছেন। এ অবজ্ঞা ঔদ্ধত্যের জন্য বিএনপির গঠনতন্ত্রের বিধান অনুযায়ী দলের প্রাথমিক সদস্যপদ সহ দলের সকল পদ থেকে আপনাকে আজীবনের জন্য বহিস্কার করা হলো। গণতন্ত্র উদ্ধারের ইতিহাসে আপনার নাম বেঈমান, বিশ্বাসঘাতক ও মিরজাফর হিসেবে উচ্চারিত হবে।
উল্লেখ্য, আগামী ১২ই জুন খুলনা কেসিসি নির্বাচনে। এ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে নি। বিএনপির যেসকল প্রার্থী দলীয় সিদ্ধান্ত না মেনে নির্বাচনে অংশ নিয়েছে তাদের বস্কিারের গুঞ্জন শোনা গেলেও ৩রা জুন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বহিস্কারের বিষয়টি খোলাসা করা হয়।  

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির