ঢাকা ১৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের ঘটনায় মামলা, তিন পুলিশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের উদ্বোধনী রাঙালেন কেটি পেরি-লিসা, ছিলেন না ট্রাম্প ‘আনচেলত্তির সব বই পড়ে ফেলেছি’, বন্ধু মার্কিনিয়োসকে খোঁচা হাকিমির টানা চার দফা কমার পর আবার বাড়ল সোনার দাম বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অনেক দেশই আমাদের মতো একই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী বাজেটের প্রভাব নেই সবজির বাজারে বৈশ্বিক অর্থনীতিকে কোভিড পর্যায়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী ইরানের সঙ্গে বড় সমঝোতা হয়েছে, সপ্তাহের শেষেই চুক্তি হতে পারে

কুষ্টিয়ায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

#

নিজস্ব প্রতিবেদক

০৬ আগস্ট, ২০২৩,  11:03 AM

news image

‘‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’’ এই প্রতিপাদ্যে আজ কুষ্টিয়া জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে সপ্তাহব্যাপী ‘‘বৃক্ষরোপন অভিযান এবং বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার বেলা ১১ টার সময় কুষ্টিয়া কালেক্টরেট চত্তরে বেলুন উড়িয়ে  এই ‘‘বৃক্ষরোপন অভিযান এবং বৃক্ষমেলার উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজা ।

উদ্বোধনের পর সামাজিক বন বিভাগের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কালেক্টরেট চত্তর প্রদক্ষিন শেষে সভা মঞ্চের সামনে গিয়ে শেষ হয়।

পরে সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জি.এম মোহাম্মদ কবির এর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন জেলা প্রশাসক এহেতেশাম রেজা । আলোচনা সভায় বিশেষ অতিথী হিসেবে বক্তব্য অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শারমিন আক্তার, রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর কুষ্টিয়ার উপপরিচালক কৃষিবিধ হায়াত মাহামুদ, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি এবং সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব।

এসময়  অন্যান্যের মধ্যে জেলা প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির