ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

কুষ্টিয়ায় পুলিশের অভিযানে সাড়ে তিন লক্ষ শলাকা নকল আকিজ বিড়ি জব্দ

#

নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০২৩,  1:16 PM

news image

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কল্যানপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে সাড়ে তিন লক্ষ নকল ব্যান্ডরোল যুক্ত আকিজ বিড়ি, বিপুল পরিমান বিড়ির ঠোসসহ বিড়ি তৈরির বিভিন্ন উপকরন জব্দ করা হয়েছে। শনিবার গভীর রাতে দৌলতপুর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে কুষ্টিয়া জেলায় কতিপয় অসাধু চক্র দীর্ঘদিন ধরে নকল আকিজ বিড়ি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে দৌলতপুর থানার উপপরিদর্শক সেলিম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম উপজেলার কল্যানপুর গ্রামের তাজুর হোসেনের বাড়িতে অভিযান ও তল্লাশি চালায়। এসময় ওই বাড়ি থেকে সাড়ে তিন লক্ষ (৩,৫০,০০০) শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত আকিজ বিড়ি, কয়েক লক্ষ বিড়ির ঠোস ও বিপুল পরিমান বিড়ি তৈরির বিভিন্ন উপকরন জব্দ করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক তাজুর হোসেনসহ অন্যান্যরা ঘুমন্ত শিশু বাড়িতে রেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। অভিযান শেষে জব্দকৃত নকল আকিজ বিড়ি ও বিড়ি তৈরির উপকরন পুলিশ হেফাজাতে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

দৈালতপুর থানার উপপরিদর্শক সেলিম রেজা জানান, অভিযান থেকে বিপুল পরিমান সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া নকল আকিজ বিড়ি জব্দ করা হয়েছে। নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে। এছাড়া রাজস্ব ফাঁকি দিয়ে কেউ অবৈধভাবে বিড়ি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করলে তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

স্থানীয়রা জানান, কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে বিপুল পরিমান নকল বিড়ি উৎপাদন হচ্ছে। কুষ্টিয়ায় উৎপাদিত এসব নকল বিড়ি পরিবহন ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, বি-বাড়িয়া, ভৈরব, ভোলা, নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। এতে সরকার বিপুল পরিমানে রাজস্ব হারাচ্ছে। নকলের বিরুদ্ধে পুলিশ, র‌্যাব এবং কাস্টমস, এক্সাসাইজ ও ভ্যাট বিভাগের অভিযান ও তৎপরতা বাড়ানোর দাবি জানান স্থানীয় সচেতন মহল।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির