ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

কুলাউড়ায় জঙ্গি সন্দেহে কাউন্টার ট্যারেরিজম ইউনিটের অভিযান

#

নিজস্ব প্রতিবেদক

১২ আগস্ট, ২০২৩,  11:15 AM

news image

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় জঙ্গি সন্দেহে একটি বাড়ীকে গতরাত থেকে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শনিবার সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত  কাউন্টার ট্যারেরিজম ইউনিটের অভিযান পরিচালনা করছে বলে গনমাধ্যমকে  নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান (পিপিএম বার)।

জানা যায়,  উপজেলার কর্মধা ইউনিয়নের জুগিটিলা গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ী শুক্রবার (১১ আগস্ট) রাত থেকে ঘিরে রাখে কাউন্টার ট্যারেরিজম ইউনিট ও পুলিশের একটি দল। তবে অভিযান শেষে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রেস ব্রিফিং এর  মাধ্যমে সকল তথ্য জানানো হবে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২৫ লাখ টাকা দিয়ে জায়গা কিনে আস্তানা বানিয়েছেন জঙ্গিরা এমন সন্দেহ এলাকাবাসী ও পুলিশের। আস্তানা সন্দেহে  বাড়িটি ঘিরে রেখেছে কাউন্টার টেরোরিজম ইউনিট, সোয়াট ও পুলিশ।

এ বিষয়ে কর্মধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহিবুল হোসেন আজাদ জানান, শুক্রবার (১১ আগষ্ট) সন্ধ্যা থেকে উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্টিউলি গ্রামের  জুগি টিলায় অবস্থিত একটি বাড়ির চারপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

মৌলভীবাজার পুলিশ সুপার মোঃ মনজুর রহমান (পিপিএম বার) অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির