ঢাকা ১৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের ঘটনায় মামলা, তিন পুলিশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের উদ্বোধনী রাঙালেন কেটি পেরি-লিসা, ছিলেন না ট্রাম্প ‘আনচেলত্তির সব বই পড়ে ফেলেছি’, বন্ধু মার্কিনিয়োসকে খোঁচা হাকিমির টানা চার দফা কমার পর আবার বাড়ল সোনার দাম বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অনেক দেশই আমাদের মতো একই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী বাজেটের প্রভাব নেই সবজির বাজারে বৈশ্বিক অর্থনীতিকে কোভিড পর্যায়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী ইরানের সঙ্গে বড় সমঝোতা হয়েছে, সপ্তাহের শেষেই চুক্তি হতে পারে

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১১৯ পরিবারকে ৪ কোটি ৮৯ লাখ টাকার অনুদান

#

নিজস্ব প্রতিবেদক

২৩ মে, ২০২৬,  2:40 PM

news image

কুমিল্লায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড ও বাংলাদেশ রেলওয়ে-এর উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে চেক বিতরণ এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নিহত ও আহতদের মাঝে মোট ৪ কোটি ৮৯ লাখ টাকা অনুদান বিতরণ করা হয়।
কুমিল্লা জেলা প্রশাসন ও বিআরটিএ  আয়োজিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসক মু. রেজা হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম। 
অনুষ্ঠানে জানানো হয়, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোট ১১৯ জনের মধ্যে এই অনুদান বিতরণ করা হয়েছে। এর মধ্যে নিহত ৮৬ জনের পরিবারকে ৪ কোটি ৩০ লাখ টাকা এবং আহত ৩৩ জনকে ৫৯ লাখ টাকা প্রদান করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মোঃ মনিরুল হক চৌধুরী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান, বাংলাদেশ রেলওেয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন, কুমিল্লা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ইউসুফ মোল্লা টিপু, জেলা পরিষদ প্রশাসক মো: মোস্তাক মিয়া প্রমুখ। 
এসময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে অতিথিরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে অনুদানের চেক তুলে দেন। আয়োজকরা জানান, নিরাপদ সড়ক গড়তে সচেতনতার পাশাপাশি আইন প্রয়োগ আরও জোরদার করা হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির