ঢাকা ১৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
সময় মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা ঈদ যাত্রায় ভোগান্তির শঙ্কা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন ঈদযাত্রার দ্বিতীয় দিনে রেলস্টেশনে বেড়েছে ভিড় ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ ইমাম-পুরোহিতদের হাতে মাসিক সম্মানী তুলে দিলেন প্রধানমন্ত্রী ৭২ হাজার লিটার জেট ফুয়েল চুরি, তদন্তে কুর্মিটোলা ডিপোতে পদ্মার টিম ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান

কুমিল্লায় বাসায় ঢুকে চিকিৎসককে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর, ২০২৩,  1:00 PM

news image

কুমিল্লায় দুর্বৃত্তদের হামলায় আহত চিকিৎসক জহিরুল হক মারা গেছেন। আজ সোমবার ভোর সাড়ে ৬টার দিকে রাজধানীর ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের (কুমেক) পরিচালক ডা. আজিজুর রহমান সিদ্দিকী। 

তিনি বলেন, ‘ধারাল অস্ত্রের আঘাতে জহিরুল হকের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাকে কুমেকের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সংকটাপন্ন অবস্থায় রোববার ভোরে তাকে পরিবারের সদস্যরা ইউনাইটেড হসপিটালে নিয়ে যান। সেখানে ভোরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ 

জহিরুল হকের চাচা ডা. একেএম আবদুস সেলিম বলেন, ‘মরদেহের ময়নাতদন্তের জন্য সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে দুপুরের পর হয়তো মরদেহ কুমিল্লায় পৌঁছবে।’

নিহতের ভাই মো. কামরুজ্জামানের অভিযোগ, রেসকোর্সে শাপলা টাওয়ারের পরিচালনা কমিটি ও চাঁদা দাবি নিয়ে দ্বন্দ্বে গত শনিবার একদল লোক ধারাল অস্ত্র নিয়ে বাসায় ঢুকে ওই চিকিৎসক ও তার স্ত্রী ফারহানা আফরিন হিমিকে কুপিয়ে আহত করেছিল। 

এ ঘটনায় চিকিৎসকের স্ত্রী বাদী হয়ে পাঁচ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। আসামিরা হলেন- সালাউদ্দিন মোর্শেদ ভুইয়া ওরফে পাপ্পু ও তার স্ত্রী সুমী, ছেলে আরহাম ও আহনাফ এবং সিলভার ডেভেলপমেন্টের চেয়ারম্যান ফারুক আহমেদ। 

হামলার বিষয়ে মামলায় অভিযুক্ত সিলভার ডেভেলপমেন্টের চেয়ারম্যান ফারুক আহমেদের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। 

এদিকে দোষীদের বিচার দাবি করেছেন চিকিৎসকদের সংগঠন বিএমএ কুমিল্লার সভাপতি ডা.আবদুল বাকী আনিস, সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসীম, স্বাচিপ কুমিল্লার সাধারণ সম্পাদক ডা. মোরশেদ আলম, বিএমপিএ-র সভাপতি ডা. একেএম আবদুস সেলিম ও সাধারণ সম্পাদক ডা. তৌফিকুন্নবী খান লিটন। 

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বলেন, ‘হামলার ঘটনায় এরই মধ্যে সালাউদ্দিন মোর্শেদ ভুইয়া ওরফে পাপ্পুকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির