ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

কালকের টিকিটের জন্য আজ লাইন দিলে কী করার: রেলমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৫ এপ্রিল, ২০২২,  4:05 PM

news image

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, কালকের টিকিটের জন্য যদি আজকে কেউ লাইনে দাঁড়িয়ে থাকে তাহলে আমাদের কী করার আছে বলেন। আজকের টিকিট নিয়ে তো কারও কোনো অভিযোগ নেই। কারণ আমরা তো সিস্টেম করেছি, অন্য কোনো সুযোগ নেই। আপনি এনআইডি কার্ড দিয়ে টিকিট কাটবেন আপনার টিকিট দিয়ে তো আমি যেতে পারবো না।

সোমবার (২৫ এপ্রিল) দুপুর পৌনে ৩টায় ট্রেনের অগ্রিম টিকেট কাটার সর্বশেষ পরিস্থিতি দেখতে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন রেলমন্ত্রী। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রেলওয়ের কর্মকর্তারা কালোবাজারির সঙ্গে জড়িত এমন অভিযোগে রেলমন্ত্রী বলেন, কালোবাজারি কীভাবে করবে, আমি যদি আপনার টিকিটের না যাইতে পারি নিয়ে কি করবো। একজন চারজনের টিকেট নিলে চারজনের আইডি কার্ডই জমা দিতে হবে।

তিনি বলেন, অনেকেই সহজ’র ব্যাপারে অভিযোগ দিয়েছেন। তারা সমস্ত টিকিট বিক্রি করেছে। এনআইডি কার্ড দিয়েই তারা বিক্রি করেছে। তারা অর্ধেক বিক্রি করতেছে আর আমরা অর্ধেক কাউন্টারের মাধ্যমে বিক্রি করছি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির