ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: ত্রাণমন্ত্রী রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কারা মনোনয়ন পাবেন জানালেন বাহাউদ্দিন নাছিম

#

নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর, ২০২৩,  11:53 AM

news image

মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়, সৎ, যোগ্য, সাহসী, দুঃসময়ে, দুর্দিনে যারা বঙ্গবন্ধুর আদর্শে মানুষের জন্য কাজ করেছে তাদের সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

রোববার (১৯ নভেম্বর) সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, গতকাল (শনিবার) থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে যে দলীয় ফরম বিতরণ করা হচ্ছে, দলের সিদ্ধান্ত অনুযায়ী তিনটি ক্রাইটেরিয়া লক্ষ্য রেখে মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছে। এক্ষেত্রে কোথাও যদি অনিয়ম আমার লক্ষ্য করি তাহলে ব্যবস্থা নেওয়া হবে। উৎসব-উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র বিক্রি হচ্ছে। গতকাল আমাদের যে পরিমাণ সদস্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছে বা আমরা যা বিতরণ করেছি। আগামী ২১ তারিখ পর্যন্ত এ সংখ্যা পাঁচ হাজারে পৌঁছাবে।

 

তিনি বলেন, উৎসবের সঙ্গে বাদ্যযন্ত্র, গান গেয়ে আমাদের দলের মনোনয়ন ফরম কেনার জন্য বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসছে। বঙ্গবন্ধু অ্যাভিনিউ একটা মিলনমেলায় পরিণত হয়েছে।

 
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের মূল শক্তি তৃণমূল।  আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা আছে, মনোনয়ন ফরম কিনছে, এটাই স্বাভাবিক। যারা ঢাকায় থাকে তারা এমপি হবে, তারাই নেতা হবে– এমন কোনো কথা নেই। তৃণমূলে মানুষের সাপোর্টের কারণে আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য আওয়ামী লীগ শনিবার (১৮ নভেম্বর) প্রথম দিনে ১০৭৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে সরাসরি ১০৬০ জন আর অনলাইনে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

তিনি জানান, প্রথম দিনে সশরীরে ঢাকা বিভাগে ২১৪টি, চট্টগ্রাম বিভাগে ২০১টি, সিলেট বিভাগ ৫৫টি, ময়মনসিংহ বিভাগ ১০৫টি, বরিশাল বিভাগে ৭৫টি, খুলনা বিভাগে ১২৫টি, রংপুর বিভাগে ১০৯টি ও রাজশাহী বিভাগে ১৭৬টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। ফরম বিক্রি থেকে আয় হয়েছে ৫ কোটি ৩২ লাখ টাকা।

এর আগে শনিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। প্রথম ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম কেনেন। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার নির্বাচনী এলাকার নেতাকর্মীরা।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির