ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

কামারখন্দে মহাসড়কে গমবোঝাই ট্রাকে আগুন

#

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২৩,  11:55 AM

news image

গমবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৯ নভেম্বর) রাত ১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মফিজ মোড়ে ট্রাকটি ুথামিয়ে আগুন দেওয়া হয়। খবর পেয়ে কামারখন্দের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান।

কামারখন্দ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আব্দুর রহমান বলেন, রাতে খবর আসে মফিজ মোড়ে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, ঢাকা থেকে গমবোঝাই ট্রাকটি রাজশাহীর দিকে যাচ্ছিল। ট্রাকটি মফিজ মোড়ে পৌঁছালে ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। ট্রাকটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় আনা হয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির