ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: ত্রাণমন্ত্রী রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কাতারে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ মার্চ, ২০২২,  12:39 PM

news image

কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৬ মার্চ) রাতে প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই একজন নিহত হন। বাকি দুজনের হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়।

জানা গেছে, চার শিক্ষার্থী শনিবার রাতে ঘুরতে বেহ হলে হাইওয়ে রোডে গাড়ির চাকা নষ্ট হয়ে যায়। ইমার্জেন্সি লাইট জালিয়ে নষ্ট চাকা পরিবর্তন করার সময় দ্রুত গতির একটি প্রাইভেটকার এসে তিনজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। বাকি দুজনকে হাসপাতালে নেয়া হলে সেখানে তারা মারা যান।

নিহত শিক্ষার্থীরা হলেন- সিলেটের ইকবাল আহমেদের ছেলে আহমেদ সাফওয়ান (২১), চট্টগ্রামের নুরুল ইসলামের ছেলে ইসরান বিন ইসলাম (২২) ফেনীর ফজলুল হকের ছেলে আজহারুল হক জয় (২১)।

নিহত শিক্ষার্থীরা কাতারে তাদের পরিবারের সঙ্গে বসবাস করতেন। একজন বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২০ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন। বাকিরা ভারতীয় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একই বছর উচ্চ মাধ্যমিক পাস করেন।

নিহতদের মরদেহ স্থানীয় দোহা হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের অকাল মৃত্যুতে বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির