ঢাকা ১১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় সড়ক-রেল-নৌপথে নিহত ৪৩৮ জন রায়ে খুশি, দ্রুত কার্যকর চাই : রামিসার বাবা তিন দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয় ঢাকায় কমতে পারে গরমের তীব্রতা, আট বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা সোনার দাম ভরিতে একবারে কমলো ৫ হাজার ৪৮২ টাকা বিদ্যুতের দাম বৃদ্ধি বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট

করোনায় মৃত্যু-সংক্রমণে শীর্ষে দক্ষিণ কোরিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ এপ্রিল, ২০২২,  11:21 AM

news image

মহামারী করোনাভাইরাসে এক দিনে সবচেয়ে বেশি মৃত্যু ও করোনা শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। ২৪ ঘণ্টায় দেশটিতে ২ লাখ ৩৪ হাজার ৩০১ জন করোনায় শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৩০৬ জন। করোনা মহামারীর শুরু থেকে পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৩৮ লাখ ৭৪ হাজার ২১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১৭ হাজার ২৩৫ জন মারা গেছেন।

তবে বিশ্বজুড়ে দৈনিক সংক্রমণ ও মৃত্যু আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১ হাজার ৮৯৩ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬১ লাখ ৭৬ হাজার ১৪৪ জনে। এসময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭ লাখ ৭৯ হাজার ২২০ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে ভাইরাসটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ কোটি ১৭ লাখ ৪৬ হাজার ২৯১ জনে।

সোমবার (৪ এপ্রিল) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে শনাক্ত, মৃত্যু এবং সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সর্বশেষ এসব তথ্য জানা গেছে।

দক্ষিণ কোরিয়ার পর দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে থাকা রাশিয়ায় ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩০৪ জন এবং নতুন সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ৮২৮ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত বেড়ে ১ কোটি ৭৮ লাখ ৯৬ হাজার ৮৬৬ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৬৯ হাজার ৭০৮ জনে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৬ হাজার ২৪১ জন এবং মারা গেছেন ৩৯ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৮ কোটি ১৮ লাখ ৩২ হাজার ৬১২ জন এবং মৃত্যু হয়েছে ১০ লাখ ৮ হাজার ১৯৮ জনের।

জার্মানিতে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৫৭ হাজার ৭৬১ জন এবং মারা গেছেন ৩৪ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ১৬ লাখ ৪৬ হাজার ৩৭৫ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৩০ হাজার ৫৬৩ জনের।

সংক্রমণের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৭৭ জন এবং নতুন সংক্রমিত হয়েছেন ৪ হাজার ১৭৮ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৮১৬ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৬০ হাজার ২৬৯ জনের।

সংক্রমণের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৪ জনের এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৩২ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৪ কোটি ৩০ লাখ ২৮ হাজার ৮৬৩ জন এবং মারা গেছেন ৫ লাখ ২১ হাজার ৩৮৮ জন।

ফ্রান্সে গত একদিনে নতুন শনাক্ত ১ লাখ ২ হাজার ২৬৬ জন এবং মারা গেছেন ৩১ জন। এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ৫৯ লাখ ৯৭ হাজার ৮৫২ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৪২ হাজার ৫০৬ জনের।

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৮৫ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ২৩ হাজার ২১২ জনের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় বিশ্বের অন্যান্য দেশগুলোর মধ্যে তুরস্কে নতুন শনাক্ত ৯ হাজার ২১ জন এবং মারা গেছেন ৩৮ জন; ইতালিতে শনাক্ত ৫৩ হাজার ৫৮৮ জন ও মারা গেছেন ১১৮ জন; ইন্দোনেশিয়ায় শনাক্ত ১ হাজার ৯৩৩ জন এবং মারা গেছেন ৪৭ জন; জাপানে শনাক্ত ৪৭ হাজার ৩৭৭ জন এবং মারা গেছেন ৪৮ জন; ভিয়েতনামে শনাক্ত ৫০ হাজার ৭৩০ জন এবং মারা গেছেন ৩৭ জন; পোল্যান্ডে শনাক্ত ৫৫৭ জন এবং মারা গেছেন ২ জন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির