ঢাকা ০৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল ড্যাবের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে একলাফে বাড়ল ৯,৮৫৬ টাকা হাড়ি-পাতিল, গ্যাসের চুলা নিয়ে ১১ দলের অবস্থান কর্মসূচিতে নারীরা সচিবালয় ঘেরাও করতে গেল ১১ দলীয় ঐক্য, আটকে দিলো পুলিশ আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি

কম্পেয়ার শব্দটাই বিপজ্জনক : এস এম মিজান

#

নিজস্ব প্রতিবেদক

১০ এপ্রিল, ২০২৩,  1:20 PM

news image

আমরা কত কিছুর সাথে কত কিছুই না কম্পেয়ার করি। কম্পেয়ার করতে আমাদের ভালই লাগে। কম্পেয়ার নামক খেলায় আমরা সবাই পারদর্শী। আমরা এতটা কম্পেয়ারে ব্যস্ত থাকি যার কারনে আমরা নিজেকেই নিজে ভুলে যাই। আমরা শুধু পারিনা কম্পেয়ারের সাথেও কম্পেয়ারের কম্পেয়ার করতে। নইলে তাও করতাম।

আমার বউয়ের সাথে অমুকের বউয়ের কম্পেয়ার,অমুকের স্বামীর সাথে আমার কম্পেয়ার। আমার পদ পদবীর সাথে তমুকের পদ পদবীর কম্পেয়ার,তমুক আবার আমার সাথে কম্পেয়ার করে। 

আমার এক বন্ধু আছে তার ধ্যান জ্ঞান চিন্তা চেতনায় সমসময় কম্পেয়ার ঘোরে। তার ধ্যান একটাই,কম্পেয়ারে তার চেয়ে কে উপরে আর কে নীচে। বেচারা এই কম্পেয়ারের খেলায় ঠিকমতো ঘুমাতেও পারেনা। কে কত বছরে প্রমোশনে কত ইঞ্চি উপরে ঊঠেছে, সে তত বছরে প্রমোশন পেয়ে ইঞ্চি ফুট শেষ করে আরব আমেরিকা সুইডেন চলে যেতে পারবে এমন হিসাব তার পাক্কা মুখস্ত। এছাড়াও কম্পেয়ারে তার চেয়ে কোন ডিপার্টমেন্টে কি কি সুযোগ সুবিধা কম বা বেশি বিরাজমান তা নিয়া সে একটা বইও লিখতে পারবে। কারন সে কমপেয়ার নিয়াই পড়ে থাকে।  

 এবার বলি আরেক বন্ধুর ঘটনা। কম্পেয়ারে সে আরও ফাস্ট। সে অন্যের সাথে কমপেয়ার করতে করতে চরম হতাশায় নিমজ্জিত হয়ে গেছে। তাকে দেখলে মনে হয় যে কোন সময় সে সুইসাইড করে ফেলতে পারে। তার ধারনা সে জীবনে কিছুই করতে পারেনি। তার চাকরি অন্যের চেয়ে খারাপ। সে বি.ছি:এস (তার হতাশা কমানোর জন্য তাকে এভাবে বুঝাই)কেন হতে পারলো না এজন্য কয়েক বছর ধরে এতটাই মন খারাপ করে থাকে দেখলে মনে হবে কোমায় চলে গেছে। অথচ সে একজন ব্যাংকার। সে যদি তার চেয়ে  নীচের একজনের সাথে কমপেয়ার করে তাহলেই হতাশা থেকে বেরিয়ে আসতে পারে। কিন্তু তা সে করেনা।

কম্পেয়ারের যেমন খারাপ দিক আছে তেমনি ভাল দিকও আছে। সবসময় কম্পেয়ার করতে হবে নিচের জনের সাথে। আমার চেয়ে যার সব বিষয়ে কম আছে তার সাথে কম্পেয়ার করলেই জীবনের সকল সমস্যার নিশ্চিত সমাধান হয়ে যায়। নীচের কবিতাই তার প্রমান

একদা ছিল না জুতা চরণ যুগলে 

দহিল হৃদয় মম সেই ক্ষোভানলে ।

ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে 

গেলাম ভজণালয়ে ভজন কারনে । 

দেখি সেথা এক জন পদ নাহি তার 

অমনি জুতার খেদ ঘুচিল আমার । 

পরের দুঃখের কথা করিলে চিন্তন 

আপনার মনে দুঃখ থাকে কতক্ষণ ৷

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির