ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব রেলওয়ের এডিপি বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রী শেখ রবিউল আলমের ফুটপাত দখলের চেষ্টা চললে আরও অভিযান হবে: ডিএনসিসি প্রশাসক কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর মিরপুরে উচ্ছেদ অভিযানে ভাঙচুর-আগুন: চার মামলায় আসামি ২ হাজার বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ

কবি সাইফুল্লাহ আল মামুন এর কবিতা

#

ডেস্ক রিপোর্ট

১০ জুন, ২০২২,  2:54 PM

news image

 কপাল বেড়েছে


এতো চুল ছিল মাথায় সেকেলে

তত তারা ছিলনা আকাশে লোকে বলে

সখের চুল গেলো অকালে

মাথায় চিন্তা গালে হাত সকালে বিকালে

কত স্বপ্ন ছিল আহলাদ ছিলো মনেবলে

সব গেল বিফলে চুল নাই বলে বলে।

পুরো দমে পুরো উদ্যমে

চুল পুনঃ উদ্ধারের সংগ্রামে

চুল চাই চুল চাই শ্লোগানে

চুল নাই চুল নাই

কেউ কেউ মজা করে বলে

চুপি চুপি কানে কানে।

আয় ফিরে আয় চুল

ফুটাবো চুলের গোলাপ ফুল

চুল কি শুনে সে কথা

হায়রে কপাল ফাকা মাথা।


সেদিন বিকেলে বিজ্ঞ মহলে টাকের কি মহড়া

শুধু মাথা মুড়ানো ঝলমলে রোদেলা চামড়া

যত জন ছিলো অন্দর মহলে

মনে হয় কারো মাথায়

চুল বলে কালো কিছু ছিলনা কোন কালে

চুলের কি দরকার? চুলের কি দোষ

আমি ও হবো রোদেলা টাকের মানুষ।

টাকের টাটকা স্বাদ বুঝবে না

সহজে, টাক না হলে

এসো ভাই টাক চাই সবাই মিলে

নিন্দুকেরা বলে টাক হলে বউ হবেনা কপালে

আমরা বলি, একটু দেখ চোখ মেলে

সুন্দরীদের টাক স্বামী পরিসংখ্যান বলে

টাক মানে কি জানো? জ্ঞানের আলো

টাকে টাকা আনে সমৃদ্ধি জীবনে


নির্বোধের টাক হয় না সহজে।

সানন্দ চাচার টাক আনন্দ নিত্য নতুন এখন

জ্যামিতিক গানিতিক নিয়মে কষেন টাকের সমীকরণ

এক মাত্রিক দ্বি-মাত্রিক ত্রিমাত্রিক টাক

নিজের টাকে নিজেই অবাক,

আহা! এতসুন্দর টাক কজনের কপালে জোটে

মাশাআল্লাহ, মাথা জুড়ে টাক একখান বটে।

উচ্চ আধিকারী স্বচ্ছ টাকের অধিকারী

আমাদের গেদু মহোদয় বলে কি ভাই

চুলের চুলকানি মাথায় দরকার নাই

টাক চাই টাটকা টাক মাথা জুড়ে একখান

দেখলে মনে হবে ধবধবে চকচকে চাঁদের উঠান

কে বলেছে আমার টাক ধরেছে

বোকাদের বলে দে

কপাল বেড়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির