ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

কঙ্গোতে দাবানলের মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ছাড়াল ১ হাজার ৩০০

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ জুলাই, ২০২৬,  2:22 PM

news image

আফ্রিকার দেশ কঙ্গোতে ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৫৪ জনে পৌঁছেছে। এরমধ্যে পাঁচদিনে মৃত্যু ৪০ শতাংশ বেড়েছে। শীর্ষস্থানীয় এক স্বাস্থ্য পরামর্শক বলেছেন, কঙ্গোতে দাবানলের মতো ছড়াচ্ছে প্রাণঘাতী এ ভাইরাস।

গতকাল শনিবার কঙ্গো সরকার নতুন তথ্য প্রকাশ করে। এতে দেখা গেছে মৃত্যুসহ ইবোলায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭৫ জনে পৌঁছেছে। যা গত শনিবারের চেয়ে ২৭ শতাংশ বেশি।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, নজিরবিহীন হিসেবে বেড়ে চলা মৃত্যু ও আক্রান্ত দেখাচ্ছে কঙ্গোর ইতিহাসে ইবোলা বর্তমানে সবচেয়ে দ্রুত গতিতে ছড়াচ্ছে।

আব্দুলসামি নাসিদি নামে এ স্বাস্থ্য বিশেষজ্ঞ বলেছেন, প্রমানিত কার্যকর ভ্যাকসিনের অভাবে ইবোলা এখন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে।

তিনি জানিয়েছেন, যুদ্ধবিগ্রহ থাকা অঞ্চলে এ ভাইরাস ছড়ানোয় তা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কারণ সেসব অঞ্চলে সাধারণ স্বাস্থ্য অবকাঠামোও নেই।

কঙ্গোর ইবোলা কীভাবে নিয়ন্ত্রণ করা যায় এ নিয়ে ব্যাপক চেষ্টা করে যাচ্ছেন বিজ্ঞানীরা। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপ জানিয়েছে, দ্রুত গতিতে তৈরি তাদের একটি ভ্যাকসিন ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে এক স্বেচ্ছাসেবীর দেহে প্রবেশ করানো হয়েছে।

বর্তমানে কঙ্গোতে ছড়াচ্ছে বুন্দিবুগয়ো নামে একটি ভ্যারিয়েন্ট। এটি ইবোলা ভাইরাসের চারটি বিরল ভ্যারিয়েন্টের একটি। এই ভ্যারিয়েন্টগুলো মানবদেহকে আক্রান্ত করেছে কিন্তু এগুলোর কোনো ভ্যাকসিন এখন পর্যন্ত আবিষ্কার হয়নি।

২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত পূর্ব আফ্রিকার গিনি, লাইবেরিয়ার এবং সিয়েরা লিয়নে ১১ হাজারের বেশি মানুষ ইবোলায় আক্রান্ত হয়ে মারা যান। ওই তিনটি দেশে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হন ২৮ হাজারের বেশি মানুষ।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির