ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে ইয়াবাসহ ‘এপিবিএন কর্মকর্তা’ ও তার স্ত্রী আটক

#

নিজস্ব প্রতিবেদক

২০ মে, ২০২৩,  11:26 AM

news image

কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক কর্মকর্তা ও তার স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (২০ মে) রাত ১০টার দিকে শহরের কলাতলী গ্রিন লাইন কাউন্টার থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, সিরাজগঞ্জের সমেশপুরের রেজাউল করিম (৪৭) ও তার স্ত্রী মলিনা পাশা (৪৩)।

টেকনাফ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক তুন্তু মণি চাকমা জানান, আটক রেজাউলের পরিবার কক্সবাজার বেড়াতে এসেছিল। যাওয়ার সময় ইয়াবাগুলো কৌশলে ঢাকায় পাচারের জন্য মজুদ রাখেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা কলাতলী ডলফিন মোড়ের গ্রিন লাইন কাউন্টারে অভিযান চালিয়ে তাদের আটক করে।

এসময় তাদের ব্যাগ তল্লাশি করে ২০ হাজার ইয়াবা পাওয়া যায়। আটক রেজাউল নিজেকে ১৬ এপিবিএন এর উপ-পরিদর্শক দাবি করছেন। জিজ্ঞাসাবাদে তিনি টেকনাফের আলীখালী রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত রয়েছেন বলে জানান। যার সত্যতা যাচাই করা হচ্ছে। 

এ বিষয়ে জানতে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) হাসান বারী নুরের মোবা্কাইল ফোনে এধিকবার কল দেওয়া হলেও রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি। 

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তুন্তু মণি চাকমা।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির