ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: ত্রাণমন্ত্রী রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার

এশিয়া কাপ খেলতে আজ শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

২৭ আগস্ট, ২০২৩,  12:13 PM

news image

এশিয়া কাপের পর্দা উঠতে আর মাত্র ২দিন বাকি, ৩০ আগস্ট মাঠে গড়াবে এবারের আসর। টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য আজ শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। এবারের এশিয়া কাপ শ্রীলঙ্কা এবং পাকিস্তান দুটি দেশে গিয়ে খেলতে হবে বাংলাদেশকে। 

৩১ আগস্ট ক্যান্ডিতে শ্রীলঙ্কা আর ৩ সেপ্টেম্বর লাহোরে আফগানিস্তানের মুখোমুখি হবেন সাকিব-শান্তরা। 

তামিম ইকবাল অধিনায়কত্ব ছেড়ে দেওয়ায় এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে নতুন অধিনায়ক খুঁজতে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। প্রথম পছন্দ হিসেবে তারা সাকিব আল হাসানকে বেছে নিয়েছে। এশিয়া কাপের আগে শনিবার মিরপুরে সংবাদ সম্মেলন করেছে সাকিব ও কোচ হাথুরুসিংহে। সামনে এশিয়া কাপ থাকায় আপাতত মহাদেশীয় টুর্নামেন্টকেই শুধু গুরুত্ব দিচ্ছেন তিনি। 

মাত্রই লঙ্কান ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে আসা সাকিব দলকে যেটুকু তথ্য দিয়েছেন, তা হলো শ্রীলঙ্কায় ব্যাটিংসহায়ক উইকেটই হবে। বোলারদের যেমন চ্যালেঞ্জ নিতে হবে, তেমনি ব্যাটারদের তাড়াতাড়ি রান তোলার চ্যালেঞ্জ নিতে হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির