ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব রেলওয়ের এডিপি বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রী শেখ রবিউল আলমের ফুটপাত দখলের চেষ্টা চললে আরও অভিযান হবে: ডিএনসিসি প্রশাসক কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর মিরপুরে উচ্ছেদ অভিযানে ভাঙচুর-আগুন: চার মামলায় আসামি ২ হাজার বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ

এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

#

নিজস্ব প্রতিবেদক

০৩ ফেব্রুয়ারি, ২০২২,  11:33 AM

news image

লতি মাসে এলপিজির (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) মূল্য বাড়বে না কমবে, তা বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) জানা যাবে। আগামী এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ। বাংলাদেশ এনার্জি অ্যান্ড রেগুলেটরি কমিশন (বিইআরসি) সূত্রে এই তথ্য জানা গেছে।

এ বিষয়ে বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরবের রাষ্ট্রীয় তেল প্রতিষ্ঠান অ্যারামকোর ঘোষিত নতুন বছরের জানুয়ারির জন্য সৌদি সিপি অনুযায়ী ভোক্তা পর্যায়ে এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিইআরসির নির্দেশনায় এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে।

দেশে বছরের শুরুতেই এলপিজি গ্যাসের দাম ৫০ টাকা কমিয়ে ১ হাজার ২২৮ টাকা থেকে ১ হাজার ১৭৮ টাকা করা হয়।

এদিকে প্রতিবেশী দেশ ভারত টানা দ্বিতীয় মাসে এলপিজির দাম কমিয়েছে। দেশটিতে ১৯ কেজির সিলিন্ডারপ্রতি ৯১ দশমিক ৫০ রুপি কমানো হয়েছে। জানুয়ারি মাসে দিল্লিতে এলপিজির দাম ২ হাজার ১০১ রুপি থেকে কমিয়ে ১ হাজার ৯৯৭ রুপি করা হয়। ফেব্রুয়ারিতে তা আরও কমিয়ে ১ হাজার ৯০৭ রুপি করে দেশটি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির