ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: ত্রাণমন্ত্রী রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব

এবার বাড়ল আলুর দাম

#

নিজস্ব প্রতিবেদক

১০ মার্চ, ২০২২,  11:50 AM

news image

চাল, ডাল, তেলের পর এবার বেড়েছে আলুর দাম। সপ্তাহের ব্যবধানে রাজধানীতে কেজি প্রতি সাদা আলুর দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা। আর লাল আলুর দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।

খুচরা ব্যবসায়ীরা বলছেন, সব জিনিসের দাম বাড়ছে, আলুর ওপরও এর প্রভাব পড়েছে। আমরা পাইকারি বাজার থেকে বেশি দাম কিনে আনি, তাই বেশি দামে বিক্রি করছি। আড়তদাররা বলছেন, ক্ষেত থেকে আলু তোলার সময়ে বেশ কয়েকদিন বৃষ্টি হয়েছে। এ কারণে আলু পচে গেছে। ফলে চাহিদা অনুসারে সরবরাহ কমেছে। এতে আলুর দাম বাড়তে শুরু করেছে।

সরেজমিন দেখা যায়, রাজধানীতে প্রকারভেদে সাদা আলু বিক্রি হচ্ছে ২০ টাকা থেকে ২৫ টাকা কেজিতে। আর লাল আলু বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকা কেজিতে। এর আগের সপ্তাহে সাদা আলু বিক্রি হয়েছিল ১৫ টাকা কেজিতে। আর লাল আলু বিক্রি হয়েছিল ২০ টাকা কেজিতে। অর্থাৎ সাদা আলু কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা। আর লাল আলুর দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। রমজানের আগেই আলুর দাম আরও বাড়ার শঙ্কা ক্রেতা ও ব্যবসায়ীদের।

বিক্রেতারা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে আলু আর গাজরের দামটা একটু কম ছিল। এখন এগুলোর দামও বাড়ছে। তিনি বলেন, কৃষকদের কাছ থেকে ব্যবসায়ীরা কম দামে আলু কিনে নিয়েছে, এখন মাঠে আর আলু নেই। এই সুযোগে সিন্ডিকেটের মাধ্যমে আলুর দাম বাড়াচ্ছে। এতদিন পানির দামে আলু বিক্রি করেছি। গত এক সপ্তাহ ধরে আলুর দাম বাড়তে শুরু করেছে। এখন দিন যত যাবে, আলুর দাম ততই বাড়বে। কারণ শীতকালীন সবজি এখন শেষ। আলু ছাড়া নতুন তেমন কোনো সবজি বাজারে নেই। নতুন সবজি বাজারে না আসা পর্যন্ত আলুর ওপর চাপ পড়বে।

কারওয়ান বাজারের ব্যবসায়ীরা বলছেন, মাঠ থেকে আলু ওঠানোর সময় বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে অনেক আলু পচে গেছে। শুধু তাই নয়, আলু ভেজা থাকার কারণে গুদামজাত করাও সম্ভব হয়নি। একারণে আলু দাম কিছুটা বাড়তি। সামনের দিনে আরও বাড়তে পারে বলেন জানান তিনি।

কৃষি মন্ত্রণালয়ের মতে, দেশে আলুর চাহিদা বছরে ৮০ থেকে ৯০ হাজার টন। ২০২১ সালে উৎপাদন হয়েছে ১ কোটি ৬ লাখ টন। এ বছর ৪ লাখ ৮৭ হাজার হেক্টর জমি থেকে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৬ লাখ ৫১ হাজার টন। ২০২০ সালে দেশে ৯৫ লাখ টন আলু উৎপাদিত হয়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির