ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: ত্রাণমন্ত্রী রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এবার কিয়েভে রাশিয়ান সাংবাদিক নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ মার্চ, ২০২২,  10:59 AM

news image

রুশ বাহিনীর বোমার আঘাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে একজন রুশ সাংবাদিক নিহত হয়েছেন। তিনি দ্য ইনসাইডারের প্রতিবেদক হিসেবে ইউক্রেন যুদ্ধ কাভার করছিলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

দ্য ইনসাইডারের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৪ মার্চ) বিবিসি জানিয়েছে, নিহত সাংবাদিকের নাম ওকসানা বাউলিনা। তিনি কিয়েভের পোডলস্কে রুশ বাহিনীর হামলার পর ধ্বংসযজ্ঞের ভিডিওর করছিলেন। একই সঙ্গে এই হামলায় আরও একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

বাউলিনা এর আগে রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনির দুর্নীতিবিরোধী ফাউন্ডেশনের জন্য কাজ করেছেন এবং জেলে বন্দী থাকা বিরোধী দলীয় নেতার পক্ষে কাজ করায় তাকে রাশিয়া ছাড়তে হয়েছিল। গত বছর রুশ সরকার ফাউন্ডেশনটিকে অবৈধ ঘোষণা করে। এ জন্য অনেক কর্মী বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল।

এক বিবৃতিতে দ্য ইনসাইডার জানিয়েছে, বাউলিনা দ্য ইনসাইডারের প্রতিবেদক হিসেবে ইউক্রেনে গিয়েছিলেন এবং লভিভ ও কিয়েভ থেকে দ্য ইনসাইডারের জন্য বেশ কয়েকটি প্রতিবেদন পাঠিয়েছিলেন। বাউলিনার মৃত্যুতে তাঁর পরিবার এবং বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দ্য ইনসাইডার। প্রখ্যাত অনুসন্ধানী সাংবাদিক আলেক্সি কোভালিভ বাউলিনাকে শ্রদ্ধা জানিয়েছেন। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির