ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

এবার অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করল প্রশাসন

#

নিজস্ব প্রতিবেদক

০৩ অক্টোবর, ২০২৪,  11:38 PM

news image

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করেছে রাঙামাটি জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ আদেশ জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর থেকে তিন দিন করে তিন দফায় সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছিল। এবার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকদের সাজেক ভ্রমণ করতে নিরুৎসাহিত করা হয়েছে।অপরদিকে খাগড়াছড়ি জেলার সকল পর্যটন কেন্দ্রগুলোতে ৪ অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসন। জেলা কোর কমিটির মিটিং শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ আদেশ জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর খাগড়াছড়িতে এক বাঙালিকে পিটিয়ে হত্যার পর থেকে খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের মাঝে সহিংসতার সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে প্রথম তিন দফায় সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছিল। এবার চলতি মাসের প্রথম দিনে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষককে পিটিয়ে হত্যার পর আবারও পরিস্থিতির অবনতি ঘটে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির