ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব রেলওয়ের এডিপি বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রী শেখ রবিউল আলমের ফুটপাত দখলের চেষ্টা চললে আরও অভিযান হবে: ডিএনসিসি প্রশাসক কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর মিরপুরে উচ্ছেদ অভিযানে ভাঙচুর-আগুন: চার মামলায় আসামি ২ হাজার বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ

এক সপ্তাহে করোনায় মৃত ২৩০ জনের ১৩৭ জনই নেননি টিকা

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি, ২০২২,  11:16 AM

news image

গত এক সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মধ্যে মৃত্যু হয়েছে ২৩০ জনের। তাদের মধ্যে টিকা নেননি ১৩৭ জনই। যার হার ৫৯ দশমিক ৬ শতাংশ। বাকি ৯৩ জন, অর্থাৎ ৪০ দশমিক ৪ শতাংশ টিকা নিয়েছিলেন। করোনা টিকা গ্রহণকারী ৯৩ জনের মধ্যে ২৯ জন প্রথম ডোজ, ৬৩ জন দ্বিতীয় এবং একজন বুস্টার ডোজ নিয়েছিলেন।

এদিকে যে ২৩০ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে পুরুষ ১৫২ (৬৬ দশমিক ১ শতাংশ) জন। আর নারী ছিলেন ৭৮ (৩৩ দশমিক ৯ শতাংশ) জন। মৃত নারীদের মধ্যে আবার দুইজন গর্ভবতী মা।

এছাড়া গত এক সপ্তাহে করোনায় মারা যাওয়াদের মধ্যে ১৫৬ জন (৬৭ দশমিক ৮ শতাংশ) কো-মরবিডিটিতে ভুগছিলেন। তাদের মধ্যে অধিকাংশ রোগী ভুগছিলেন ডায়াবেটিস ও উচ্চরক্তচাপে। এছাড়া অনেকে হৃদরোগ, কিডনি, গ্যাস্ট্রোলিভার, স্ট্রোক এবং ক্যান্সারে ভুগছিলেন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৩৮ জনে।

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪ হাজার ৬৯২ জন। এর ফলে দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্তের সংখ্যা হলো ১৯ লাখ ১৪ হাজার ৩৫৬ জনে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির