ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: ত্রাণমন্ত্রী রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার

এক সপ্তাহে আরও সাড়ে ৮ হাজার ডায়রিয়া রোগী ভর্তি

#

নিজস্ব প্রতিবেদক

০৭ এপ্রিল, ২০২২,  5:55 PM

news image

রাজধানীসহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি এলাকায় ডায়রিয়ার প্রকোপ তীব্র আকার ধারণ করেছে। এ পরিস্থিতিতে গত সাত দিনে রাজধানীর মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) হাসপাতালে সাড়ে আট হাজার ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে আইসিডিডিআর,বির মিডিয়া ম্যানেজার তারিফ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আইসিডিডিআর,বি হাসপাতালে গত এক সপ্তাহে আট হাজার ৬১২ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। সবমিলিয়ে গত ১৬ মার্চ থেকে এ পর্যন্ত ২৮ হাজার ৫৩ জন ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালটিতে ভর্তি হয়েছেন।

আইসিডিডিআর,বি সূত্রে জানা গেছে, ১ এপ্রিল এক হাজার ২৭৪ জন, ২ এপ্রিল এক হাজার ২৭৪ জন, ৩ এপ্রিল এক হাজার ১৭১ জন, ৪ এপ্রিল এক হাজার ৩৮৩ জন, ৫ এপ্রিল এক হাজার ৩৭৯ জন, ৬ এপ্রিল আরও এক হাজার ৩৭০ জন এবং আজ (৭ এপ্রিল) দুপুর দুইটা পর্যন্ত ৭৬১ জন ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

তারিফ হাসান জানান, গত ১৬ মার্চ এক হাজার ৫৭ জন ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরদিনই (১৭ মার্চ) আরও এক হাজার ১৪১ জন রোগী ভর্তি হন। এরপর যথাক্রমে ১৮ মার্চ এক হাজার ১৭৪ জন, ১৯ মার্চ এক হাজার ১৩৫ জন, ২০ মার্চ এক হাজার ১৫৭ জন, ২১ মার্চ এক হাজার ২১৬ জন, ২২ মার্চ এক হাজার ২৭২ জন ভর্তি হন। 

২৩ মার্চ এক হাজার ২৩৩ জন, ২৪ মার্চ এক হাজার ১৭৬ জন, ২৫ মার্চ এক হাজার ১৩৮ জন, ২৬ মার্চ এক হাজার ২৪৫ জন এবং ২৭ মার্চ এক হাজার ২৩০ জন, ২৮ মার্চ এক হাজার ৩৩৪ জন, ২৯ মার্চ এক হাজার ৩১৭ জন, ৩০ মার্চ এক হাজার ৩৩১ জন, এবং ৩১ মার্চ এক হাজার ২৮৫ জন রোগী হাসপাতালটিতে ভর্তি হয়ে চিকিৎসা নেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির