ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: ত্রাণমন্ত্রী রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব

এক বছরের বেশি সময় পর চীনে করোনায় মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ মার্চ, ২০২২,  11:43 AM

news image

এক বছরের বেশি সময় পর কোভিড-১৯ রোগে মৃত্যুর তথ্য জানিয়েছে চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়। ওমিক্রন ভ্যারিয়েন্টে বিপর্যস্ত দেশটিতে গত কয়েকদিন ধরে কোভিড রোগীর সংখ্যা বৃদ্ধির মধ্যেই ভাইরাসটিতে মৃত্যুর এ তথ্য এলো।

শনিবার (১৯ মার্চ) চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইয়াহু নিউজ জানিয়েছে, করোনায় উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশে দুই রোগীর মৃত্যু হয়েছে। এর মাধ্যমে চীনে কোভিড-১৯ রোগে মারা যাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৮ জনে।

২০২১ সালের জানুয়ারিতে সবশেষ করোনায় কোনো রোগীর মৃত্যু তথ্য জানায় ভাইরাসটির উৎসস্থল চীন।


logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির