ঢাকা ১৫ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
সুপ্রিম কোর্ট বারে ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয় কমলো সোনার দাম জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই ব্রয়লারের কেজি ২০০, ডিমের ডজন ১৫০ যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন কিনতে চায় চীন : ডোনাল্ড ট্রাম্প এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০, আহত ১২৬৮ : যাত্রী কল্যাণ সমিতি সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব ‘টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমার মায়েদের বুক ভরা রাখতে হবে’ ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ

একাদশ শ্রেণিতে ভর্তি : দ্বিতীয় ধাপে আবেদন শেষ হচ্ছে আজ, ফল শনিবার

#

নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর, ২০২৩,  12:35 PM

news image

একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন আজ বৃহস্পবিার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টায় শেষ হচ্ছে। আগামী শনিবার এ ধাপের ফল প্রকাশ করা হবে।

এদিকে সর্বশেষ বুধবার সন্ধ্যা ৭টা পযন্ত দ্বিতীয় ধাপে আবেদন করেছেন ১ লাখ ৮৬ হাজার ৩০৩ শিক্ষার্থী। এছাড়া প্রথম ধাপে মনোনয়ন পাওয়া ১২ লাখ ৬১ হাজার ৭৯৭ জনের মধ্যে ভর্তির নিশ্চায়ন করেছেন ১০ লাখ ২৬ হাজার ৬৫৭ জন।

বুধবার সন্ধ্যায় আন্তঃশিক্ষাবোর্ড থেকে এ তথ্য জানানো হয়। যারা এখনো দ্বিতীয় ধাপে আবেদন করেনি তারা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। মোবাইল ব্যাংকিংয়ে ১৫০ টাকা ফি পরিশোধ করতে হবে।

দ্বিতীয় ধাপে ভর্তির আবেদনের সময়ও একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রমে দিতে পারবেন। এ ধাপের আবেদনের ফল আগামী ১৬ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। ১৭ ও ১৮ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চায়নের সুযোগ পাবেন দ্বিতীয় ধাপে নির্বাচিতরা।

শিক্ষাবোর্ড জানিয়েছে, আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন নিয়ে ২৩ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে। আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চায়ন চলবে। আর ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি চলবে। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

গত ২৮ এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে পাস করেন ১৬ লাখ ৪১ হাজার শিক্ষার্থী। এছাড়া ফল পুনঃনিরীক্ষণের আবেদন করে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী পাস করেছেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির