ঢাকা ১৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদযাত্রার দ্বিতীয় দিনে রেলস্টেশনে বেড়েছে ভিড় ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ ইমাম-পুরোহিতদের হাতে মাসিক সম্মানী তুলে দিলেন প্রধানমন্ত্রী ৭২ হাজার লিটার জেট ফুয়েল চুরি, তদন্তে কুর্মিটোলা ডিপোতে পদ্মার টিম ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান পরিবার যাচ্ছে গ্রামে, ছুটির অপেক্ষায় চাকরিজীবী ট্রেনে প্রথমদিনের ঈদযাত্রায় নারী-শিশুই বেশি স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা বউ বরণ নয়, ৯ মরদেহ দাফনের অপেক্ষায় স্বজনেরা ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম

একাদশে ভর্তি শিক্ষার্থীদের বেতন জানুয়ারি থেকে আদায়ের নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

১৭ জানুয়ারি, ২০২৩,  11:05 AM

news image

২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে জানুয়ারি থেকে মাসিক বেতন আদায়ের নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। 

সোমবার (১৬ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

এরই মধ্যে সারাদেশে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। অনলাইন আবেদনের মাধ্যমে দুই ধাপের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার তৃতীয় ধাপের আবেদন কার্যক্রম শুরু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাসিক বেতন চলতি বছরের জানুয়ারি থেকে আদায় করতে হবে। ভর্তি নীতিমালা অনুসরণ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সব উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাসিক বেতন এর আগে আদায় না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে উচ্চ মাধ্যমিকে অনলাইন ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় এ ফল প্রকাশ করা হয়। গত ৯ ও ১০ জানুয়ারি দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হয়। পছন্দক্রম অনুযায়ী, প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হয় ১২ জানুয়ারি। একই দিনে দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ হয়। 

পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৮ জানুয়ারি। একই দিনে তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে। তৃতীয় পর্যায়ের শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন চলবে ১৯ ও ২০ জানুয়ারি। আগামী ২২-২৬ জানুয়ারি একাদশ শ্রেণিতে ভর্তি চলবে। ২ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন কলেজ ও মাদরাসায় একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির