ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

একদিনে চট্টগ্রামে করোনা শনাক্তের সংখ্যা বাড়ল প্রায় দ্বিগুণ

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জানুয়ারি, ২০২২,  9:58 AM

news image

গত কয়েকদির ধরেই চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। নতুন করে আরও ৫৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৭৩ শতাংশ।

রোববার (১৬ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে শনিবার (১৫ জানুয়ারি) চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছিলেন ২৩৬ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১১টি ল্যাবে ১ হাজার ৯৮৩ জনের নমুনা পরীক্ষা করে ৫৫০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৬২ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ১৮৮ জনের মধ্যে লোহাগাড়ায় ৮, সাতকানিয়ায় ১২, বাঁশখালীতে ৬, আনোয়ারায় ৫, চন্দনাইশে ৯, পটিয়াতে ১৯, বোয়ালখালীতে ১৭, রাঙ্গুনিয়ায় ২৭, কর্ণফুলীতে ২, রাউজানে ৬, হাটহাজারীতে ৪১, ফটিকছড়িতে ২০, মিরসরাইয়ে ৪, সন্দ্বীপে ২ ও সীতাকুণ্ড উপজেলার ১০ জন রয়েছেন।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ৪ হাজার ৯৭৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৭৬ হাজার ১৯৪ জন। বাকি ২৮ হাজার ৭৮৩ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৫ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১০ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির