ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব রেলওয়ের এডিপি বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রী শেখ রবিউল আলমের ফুটপাত দখলের চেষ্টা চললে আরও অভিযান হবে: ডিএনসিসি প্রশাসক কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর মিরপুরে উচ্ছেদ অভিযানে ভাঙচুর-আগুন: চার মামলায় আসামি ২ হাজার

এই সরকার মধ্যরাতের সরকার না : রেল উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

১৯ আগস্ট, ২০২৪,  1:49 PM

news image

অন্তর্বর্তীকালীন সরকারের রেল উপদেষ্টা ফাওজুল কবীর খান বলেছেন, এই সরকার বানে ভাসা সরকার না। মধ্যরাতের সরকার না। কোনো থানার ওসির সরকারও না।

সোমবার (১৯ আগস্ট) রেলভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।ফাওজুল কবীর খান বলেন, রেলের ক্ষেত্রে পরিসংখ্যান নয় বরং সেবার বিবেচনায় মূল্যায়ন করা হবে। টিকিটিংয়ে স্বচ্ছতা-জবাবদিহিতা ও তদারকি জোরদার করতে হবে। রেলের জমি নিয়ে কোনো নয়ছয় করতে দেওয়া হবে না।

বিভিন্ন সময়ে টিকিট চুরি করা আইডিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা এরইমধ্যে নেওয়া শুরু হয়ে গেছে বলেও জানান রেল উপদেষ্টা।

ফাওজুল কবীর বলেন, “দায়িত্ব-কর্তব্যে অবহেলা করলে চেয়ার ছেড়ে দিতে হবে। আমি না পারলে আমিও ছেড়ে দেব। সব ফলাফল একসঙ্গে পাওয়া যাবে না। কাজের ধরণ বুঝে সমাধান হতে হবে।”নিজের সম্পত্তির হিসাব দিয়ে আওতাধীন মন্ত্রণালয়গুলোর কর্মচারীদের সম্পত্তির হিসাব নেওয়া শুরু হবে বলেও হুঁশিয়ার দেন ফাওজুল কবীর খান।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির