ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব রেলওয়ের এডিপি বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রী শেখ রবিউল আলমের ফুটপাত দখলের চেষ্টা চললে আরও অভিযান হবে: ডিএনসিসি প্রশাসক কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল

#

নিজস্ব প্রতিবেদক

২১ জুন, ২০২২,  11:52 AM

news image

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী ৬ জুলাই পর্যন্ত ফরম পূরণ এবং ৭ জুলাই পর্যন্ত ফি পরিশোধ করা যাবে। আগের সময়সূচি অনুযায়ী ২২ জুন ছিল ফরম পূরণের শেষ দিন।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএম আমিরুল ইসলামের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় গত ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করে সরকার।

অফিস আদেশে বলা হয়েছে, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের সময় ৬ জুলাই পর্যন্ত বাড়ানো হলো। সোনালী সেবার মাধ্যমে ফি প্রদানের সময় ৭ জুলাই পর্যন্ত পুনঃনির্ধারণ করা হলো।

চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ আগামী ২২ আগস্ট নির্ধারণ করেছে সরকার।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির