ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

ঈদে ট্রেনের অগ্রীম টিকিট বিক্রি শুরু ১৪ জুন

#

নিজস্ব প্রতিবেদক

২৬ মে, ২০২৩,  2:20 PM

news image

ঈদুল আজহার বাকি আছে প্রায় এক মাস। যাত্রীদের স্বাচ্ছন্দ্যে কর্মস্থল থেকে গন্তব্যে পৌঁছাতে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বরাবরের মতো এবারও ট্রেনের টিকিট অগ্রীম বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৪ জুন থেকে এই টিকিট বিক্রি শুরু হতে পারে বলে জানা গেছে।

গেল ঈদুল ফিতরে স্টেশনগুলোতে যাত্রী চাপ কমাতে প্রথমবারের মতো বাংলাদেশ রেলওয়ে ঈদ যাত্রার ট্রেনের অগ্রীম টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করেছে। ঢাকা থেকে প্রতিদিন ২৮ হাজার ৭৭৮টি বিক্রি হয়েছে। যাত্রী সুবিধার্থে সেটি এবার আরও কয়েক হাজার বাড়ানো হতে পারে।  সকাল ৮টা থেকে একযোগে ট্রেনের টিকিট বিক্রি শুরু হওয়াতে অনেকে ভোগান্তির শিকার হয়েছেন। সেজন্য এবার ২টি সিডিউলে ট্রেনের টিকিট বিক্রি করা হতে পারে বলেও রেলওয়ে সূত্রে জানা গেছে। আগামী ২৯ বা ৩০ জুন ঈদের তারিখ ধরে ট্রেনের টিকিট বিক্রির পরিকল্পনা করা হয়েছে। 

আগামী ২৯ জুন ঈদের দিন ধরে ২৪ জুনের টিকিট ১৪ জুন; ২৫ জুনের টিকিট ১৫ জুন; ২৬ জুনের টিকিট ১৬ জুন; ২৭ জুনের টিকিট ১৭ জুন এবং ২৮ জুনের টিকিট ১৮ জুন বিক্রি করা হতে পারে। অন্যদিকে ঈদ পরবর্তী ফিরতি টিকিটের ক্ষেত্রে ২ জুলাইয়ের টিকিট ২২ জুন; ৩ জুলাইয়ের টিকিট ২৩ জুন; ৪ জুলাইয়ের টিকিট ২৪ জুন; ৫ জুলাইয়ের টিকিট ২৫ জুন এবং ৬ জুলাইয়ের টিকিট ২৬ জুন বিক্রি হতে পারে।

দুইটি সিডিউলে অনলাইনে টিকিট বিক্রির ক্ষেত্রে সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেন এবং দুপুর ১২টা থেকে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হবে। এছাড়া গতবারের মতো এবারও টিকিট ছাড়া কাউকে প্লাটফর্মে প্রবেশ করতে দেওয়া হবে না। গত ঈদের মতো এবারও বিভিন্ন রুটে ৮ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হতে পারে। তবে ঈদের আগেই নতুন এক জোড়া ট্রেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা-চিলাহাটি রুটে ট্রেনটি চলবে।

অনলাইনে দুই শিফটে টিকিট দেওয়ার বিষয়ে রেলের কর্মকর্তারা বলছেন, গত ঈদে অনলাইনে টিকিট বিক্রিতে সফল হওয়ায় এবারও অগ্রিম টিকিট অনলাইনে দেওয়া হবে। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির