ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

ঈদের পরে গ্রাম পুলিশ বাহিনীর মহাসম্মেলন হতে যাচ্ছে

#

নিজস্ব প্রতিবেদক

১০ মার্চ, ২০২৩,  7:46 PM

news image

 আজ ঢাকার সেগুনবাগিচা স্বাধীনতা হলে বিকাল ৩ টায় বাংলাদেশ গ্রামপুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাবু ভবেন্দ্রনাথ বিশ্বাস। জরুরি সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন গ্রাম পুলিশ বাহিনীর প্রধান সমন্বয়কারী জনাব মোঃ শাহজাহান কবির জহির,  বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মনিরুজ্জামান মনির, সংগঠনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ন সাধারন সাধারন জীবন চন্দ্র শীল, সহ সভাপতি আবুল কাশেম, সহ সভাপতি শাহাজাহান সর্দার, সহ সভাপতি ইউছুপ ভাওয়ালী, সহ সম্পাদক আব্দুল রশিদ সহ কেন্দ্রীয় কমিটির ৩১জন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তাদের বক্তব্য শেষে সিদ্ধান্ত গৃহীত হয় যে, গত ৬ মার্চ -২০২৩ গ্রামপুলিশদের জীবন মান উন্নয়নে জাতীয় বেতন স্কেল এবং রেশনিং ব্যবস্হা কার্যকর সহ ৫ দফা দাবি সম্মিলিত প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের আলোকে কার্যকর কর্মসূচি গ্রহন করা হয়। (১) বিভিন্ন জেলা পর্যায়ক্রমে জেলা সম্মেলন (২)কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সন্মানিত উপদেষ্টাদের সাথে মতবিনিম সভা( ৩)কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সমন্বয়ে ঈদপরবর্তী কেন্দ্রীয় মহা-সম্মেলনের প্রস্তুতি কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির