ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

ঈদের আগে-পরে ১০ দিন দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ট্রাক পারাপার বন্ধ

#

নিজস্ব প্রতিবেদক

২৫ এপ্রিল, ২০২২,  12:06 PM

news image

ঈদে ঘরমুখো ও ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১০ দিন অপচনশীল পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকবে। তবে জরুরি ও কাঁচামাল বোঝাই ট্রাক পারাপার করা হবে।

এর আগে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন ঈদ যাত্রা বিষয়ক সমন্বয় সভায় ঈদের আগে ৩ দিন ও পরে ৩ দিন ট্রাক পারাপার বন্ধ থাকার সিদ্ধান্ত নেয়া হয়। তবে যাত্রীদের কথা চিন্তা করে ট্রাক পারাপার বন্ধ রাখার সময় বাড়ানো হয়েছে।

এদিকে ঈদের এক সপ্তাহ বাকি থাকলেও দৌলতদিয়া ঘাটে আজ সোমবার (২৫ এপ্রিল) সকাল থেকে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। নদীপারের অপেক্ষায় মহাসড়কে আটকে রয়েছে সহস্রাধিক যানবাহন। এরমধ্যে ট্রাকের সংখ্যা বেশি।

সোমবার সকালে দৌলতদিয়া ঘাট এলাকায় দেখা যায়, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে যানবাহনের সারি ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাজার পর্যন্ত ৭ কিলোমিটার এলাকা ছাড়িড়ে গেছে। এতে সহস্রাধিক যানবাহন ফেরিপারের অপেক্ষায় মহাসড়কে আটকে রয়েছে। আটকে থাকা যানবাহনগুলোর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেশি। 

কয়েকজন ট্রাকচালক জানান, দুদিন ধরে দৌলতদিয়া ঘাট এলাকায় ফেরির জন্য অপেক্ষা করলেও ফেরির দেখা পাননি। কখন পাবেন সেটাও বলতে পারছেন না। ঈদের আর এক সপ্তাহ বাকি। এরই মধ্যে সরকার ঈদের আগে ও পরে ৬ দিন ট্রাক পারাপার বন্ধের কথা বললেও তা এখন ১০ দিন করেছে। তার মানে আমাদের হাতে আর সময়ও নেই। ঈদের আগে সময়মতো বাড়ি ফেরা নিয়ে শঙ্কায় আছি আমরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন জানান, ঈদে ঘরে ফেরা ও ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের কথা ভেবে আমরা ১০ দিন অপচনশীল পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে জরুরি কাঁচামাল বোঝাই ট্রাক অগ্রাধিকারভিত্তিতে পার করা হবে।

তিনি আরো জানান, বর্তমানে এ নৌরুটে ১৯টি ফেরির মধ্যে ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। বাকি দুটি ফেরি মেরামতের জন্য ভাসমান কারখানা মধুমতিতে রয়েছে। ঈদ উপলক্ষে দু-এক দিনের মধ্যেই আরো দুটি ফেরি বহরে যুক্ত হবে। সব মিরিয়ে ২১টি ফেরি চলাচলের কথা রয়েছে। যানবাহনের বাড়তি চাপে দৌলতদিয়া এলাকায় কিছুটা জট রয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির