ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব রেলওয়ের এডিপি বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রী শেখ রবিউল আলমের ফুটপাত দখলের চেষ্টা চললে আরও অভিযান হবে: ডিএনসিসি প্রশাসক কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর মিরপুরে উচ্ছেদ অভিযানে ভাঙচুর-আগুন: চার মামলায় আসামি ২ হাজার বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ

ইসি গঠন : ১০ ফেব্রুয়ারি পর্যন্ত নাম দিতে পারবে রাজনৈতিক দলগুলো

#

নিজস্ব প্রতিবেদক

০৭ ফেব্রুয়ারি, ২০২২,  11:00 AM

news image

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত নাম প্রস্তাব করতে পারবে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো। পাশাপাশি ব্যক্তিগত পর্যায়েও আগ্রহীরা নাম দিতে পারবেন। অনুসন্ধান (সার্চ) কমিটির প্রথম সভায় নেয়া সিদ্ধান্ত অনুযায়ী গতকাল রোববার (৬ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিম সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন-২০২২’ অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম রাষ্ট্রপতির নিকট সুপারিশ করতে অনুসন্ধান কমিটি আগ্রহী ব্যক্তিদের নাম আহ্বান করছে। 

এতে আরও বলা হয়, নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলগুলো আগামী ১০ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে সর্বোচ্চ ১০ জনের নাম প্রস্তাব করতে পারবে। ব্যক্তিগত পর্যায়েও আগ্রহীরা তাদের নিজ নিজ নাম প্রস্তাব করতে পারবেন। 

পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ প্রস্তাবিত নাম সরাসরি মন্ত্রিপরিষদ বিভাগে বা মেইলে (gfp_sec@cabinet.gov.bd) পাঠাতে বলা হয়েছে।

এদিকে কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। ফলে নবগঠিত সার্চ কমিটি সিইসি ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে। এ সুপারিশ পেশ করতে হবে ১৫ কার্যদিবসের মধ্যে।

রোববার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুসন্ধান কমিটির প্রথম সভা হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, মন্ত্রিপরিষদ বিভাগ অনুসন্ধান কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির