ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব রেলওয়ের এডিপি বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রী শেখ রবিউল আলমের ফুটপাত দখলের চেষ্টা চললে আরও অভিযান হবে: ডিএনসিসি প্রশাসক কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর মিরপুরে উচ্ছেদ অভিযানে ভাঙচুর-আগুন: চার মামলায় আসামি ২ হাজার বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ

ইসি গঠন তালিকায় সাবেক দুই প্রধান বিচারপতিসহ ১৫ বিচারপতি

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি, ২০২২,  11:20 AM

news image

প্রধান নির্বাচন কমিশন ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে সার্চ কমিটির কাছে জমা পড়া ৩২২ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে সদ্য বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছের হোসেন, সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহাব মিয়াসহ সুপ্রিম কোর্টের ১৫ জন বিচারপতির নাম এসেছে। প্রস্তাবিত তালিকায় আপিল বিভাগের বর্তমান বিচারপতি কৃষ্ণা দেবনাথের নামও দেখা গেছে।

এছাড়া আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক বিচারপতি ফরিদ উদ্দিন আহমদ, সাবেক বিচারপতি মনসুরুল হক চৌধুরী, সাবেক বিচারপতি মো. মোমতাজ উদ্দিন আহমেদ, বিচারপতি আবু বকর সিদ্দিকী, আপিল বিভাগের প্রথম নারী বিচারপতি নাজমুন আরা সুলতানা, সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, সাবেক বিচারপতি মুসা খালেদ, সাবেক বিচারপতি আবু বকর, সাবেক বিচারপতি বোরহান উদ্দিন, সাবেক বিচারপতি আব্দুর রশিদের নামও প্রস্তাবিত তালিকায় এসেছে।

বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ ১৪ ফেব্রুয়ারি শেষ হয়েছে। তার আগেই নতুন নির্বাচন কমিশন গঠনের কথা ছিল। স্বাধীনতার পর এবারই প্রথম আইন অনুযায়ী ইসি গঠিত হচ্ছে। গত ২৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়।

আর ইসি গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ের জন্য ৫ ফেব্রুয়ারি অনুসন্ধান কমিটি গঠন করা হয়। এই কমিটি ১০ জনের নাম প্রস্তাব করার পর সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগ করবেন রাষ্ট্রপতি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির