ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব রেলওয়ের এডিপি বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রী শেখ রবিউল আলমের ফুটপাত দখলের চেষ্টা চললে আরও অভিযান হবে: ডিএনসিসি প্রশাসক কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

ইসির সংলাপে যাবে না বিএনপি

#

নিজস্ব প্রতিবেদক

২৪ মার্চ, ২০২৩,  2:35 PM

news image

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে সংলাপের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে বিএনপিকে এ চিঠি দেওয়া হয়। কিন্তু বিএনপি সংলাপের আহ্বান প্রত্যাখ্যান করেছে। 

ইসির চিঠি পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ বিষয়ে বিএনপির অবস্থান খুবই পরিষ্কার। আমরা নির্বাচন কমিশনে কোনো আলোচনায় যাব না। 

নির্বাচনকালীন সরকার নিয়ে ফয়সালা না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে ইসির সঙ্গে আলোচনা অনর্থক বলে দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, আমরা মনে করি, এ সরকারের অধীনে কোনো নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হবে না।

এর আগে, বর্তমান নির্বাচন কমিশন সঙ্গে বিভিন্ন দলের সংলাপের সময়ও বিএনপি অংশ নেয়নি। এমনকি নির্বাচন কমিশন গঠনের আগে রাষ্ট্রপতির সঙ্গেও সংলাপেও অংশ নেয়নি তারা।

গত ১০ ডিসেম্বর থেকে সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ও নতুন নির্বাচন কমিশন গঠনসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলন করে আসছে বিএনপি। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির