ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: ত্রাণমন্ত্রী রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইন্টার মায়ামির অধিনায়ক মেসি

#

স্পোর্টস ডেস্ক

২৫ জুলাই, ২০২৩,  12:00 PM

news image

নতুন ক্লাব ইন্টার মায়ামির হয়ে ৯০ মিনিটও খেলা হয়নি। এরই মধ্যে অধিনায়কত্বের আর্মব্যান্ড পাচ্ছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকাকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মায়ামির কোচ টাটা মার্তিনো।

ইউরোপীয় ফুটবলের পাট চুকিয়ে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে নাম লিখিয়েছেন মেসি। নতুন ক্লাব ইন্টার মায়ামির হয়ে শুরুটাও বেশ দারুণই করেছেন। দুর্দান্ত এক ফ্রিকিকে মার্কিন মুল্লুকে নিজের উপস্থিতি জানান দিয়েছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। নিশ্চিত ড্র হতে যাওয়া ম্যাচের অন্তিম সময়ে তার করা গোল ইন্টার মায়ামিকে এনে দিয়েছে আরাধ্য এক জয়। ম্যাচ শেষেও থামেনি মেসির গোল নিয়ে উন্মাদনা। এরই মধ্যে নতুন দায়িত্ব পেলেন তিনি।

মায়ামির বর্তমান অধিনায়ক জর্জ। দীর্ঘমেয়াদী ইনজুরিতে আপাতত মাঠের বাইরে আছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। আর তারই জায়গায় দলের নেতৃত্ব নিতে যাচ্ছেন মেসি। তবে জর্জ ফিট হয়ে ফিরে আর্মব্যান্ড আবার পাবেন কি না সেটাই দেখার অপেক্ষা।

এর আগে দীর্ঘদিন বার্সেলোনায় নেতৃত্ব দিয়েছেন মেসি। যদিও ফরাসি ক্লাব পিএসজির হয়ে অধিনায়কত্ব করতে দেখা যায়নি তাকে। জাতীয় দলেও নেতৃত্বভার সামলাচ্ছেন ফুটবলের এই মহাতারকা। গত ডিসেম্বরে তার নেতৃত্বেই কাতারে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির