ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

ইজতেমায় বাস চাপায় পুলিশ কর্মকর্তা নিহত, চালক-হেলপার গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি, ২০২৪,  11:24 AM

news image

গাজীপুরে বাসচাপায় পুলিশ কর্মকর্তা নিহতের ঘটনায় চালক-হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন, ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার আন্দারিয়া পাড়ার আব্বাস আলীর ছেলে বাসচালক ফয়সাল আহম্মেদ (৩০) ও মাগুরার মহম্মদপুর থানার যশোবন্তপুর এলাকার মান্নাফ মোল্লার ছেলে বাসের হেলপার হাবিবুর রহমান (৩০)।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর রেলওয়ে স্টেশনের বিপরীতে ফুটওভার ব্রিজের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি মোহাম্মদ নাজির আহমেদ খান।

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে বাসচাপায় কর্তব্যরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাসানুজ্জামান নিহত ও অপর এক পুলিশ সদস্য গুরুতর আহত হন।
 
ডিসি নাজির জানান, বিশ্ব ইজতেমার নিরাপত্তায় স্থাপন করা সিসি ক্যামেরার রিয়েল টাইম ভিডিও ফুটেজ পর্যালোচনা করে বাসটি শনাক্ত করা হয়। টঙ্গীতে বিশ্ব ইজতেমায় ডিউটি করতে মানিকগঞ্জ থেকে আসা এএসআই হাসানুজ্জামান টঙ্গীপূর্ব থানার স্টেশন রোড এলাকায় (পুলিশের চেকপোস্ট) ডিউটিতে ছিলেন। সেখানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দায়িত্ব পালনের সময় গত ২ ফেব্রুয়ারি ভোরে এসআই আমির হামজা ও এএসআই হাসানুজ্জামানকে একটি বাস চাপা দিয়ে পালিয়ে যায়।

পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক এএসআই হাসানুজ্জামানকে মৃত ঘোষণা করেন। এসআই আমির হামজা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির