ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: ত্রাণমন্ত্রী রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ১২ সাংবাদিক নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ মার্চ, ২০২২,  12:39 PM

news image

ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে এ পর্যন্ত ১২ জন সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রধান প্রসিকিউটর ইরিনা ভেনেডিক্টোভা। তিনি আরো দাবি করে বলেন, রাশিয়ার হামলায় আহত হয়েছেন আরো ১০ জন। তবে বিস্তারিত কিছু জানাননি তিনি।

ইরিনা জানান, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড এবং রাশিয়ারর সাংবাদিকরাও রয়েছেন নিহতদের মধ্যে। আহতদের মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চেক রিপাবলিক, ডেনমার্ক, সুইজারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের সাংবাদিকরাও আছেন।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের এক মাস পার হয়েছে গত ২৪ মার্চ। ইউক্রেন সেনারা এখনো লড়াই চালিয়ে যাচ্ছে রুশ সেনাদের সঙ্গে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যেমন হার মানতে রাজি নন, তেমনি পুতিন সরকারও যুদ্ধ থামাতে নারাজ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তরফে জানানো হয়, ইউক্রেনে সামরিক অভিযানের প্রথম পর্ব অনেকাংশেই শেষ। এখন পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চল পুরোপুরি ‘মুক্ত’ করার দিকে নজর থাকবে রাশিয়ার।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির